শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে যুবলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ,সংঘর্ষে আহত-২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে যুবলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ,সংঘর্ষে আহত-২০
শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে যুবলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ,সংঘর্ষে আহত-২০

---ময়মনসিংহ অফিস :: (৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১২মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনায় কমকক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় গুরুতর আহত যুবলীগের যুগ্ম-আহবায়ক দেলোয়ার জাহান মামুন ও সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১২ রাউন্ড টিয়ারশেল ও ১ রাউন্ড গুলি ছুড়ে।

গতকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধার সময় থেকে শুরু হওয়া প্রায় ২ঘন্টা ব্যাপি দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুর ও সংঘর্ষের এ ঘটনা চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধার দিকে পৌর এলাকায় বর্তমান যুবলীগের নেতা কর্মীরা বিএনপির কর্মসূচীর প্রতিবাদে একটি মিছিল বের করলে সাবেক যুবলীগের আহবায়ক মতিউর রহমান গ্রুপও একটি পাল্টা মিছিল বের করে। এ সময় উভয় গ্রুপের নেতা-কর্মীরা প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া পরে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলা কালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দু’ঘন্টা ব্যাপি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি শহরের সকল দোকানপাটও বন্ধ হয়ে যায়।

এ সংঘর্ষে গুরুতর আহত যবুলীগকর্মী দেলোয়ার জাহান মামুন, সুজন, একেএম অমিত উল্লাহ, হিরণ, আব্দুল্লাাহ ও কামালকে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার জাহান মামুন ও সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যা থেকে দু’ঘন্টা ব্যাপী দফায় দফায় দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলতে থাকে। এসময় সাবেক যুবলীগের বিক্ষুদ্ধ কর্মীরা বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের সরকারি বাস ভবনে হামলা চালিয়ে ১২ টি মোটর সাইকেল ভাংচুর করে।একইসাথে বর্তমান যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুছ ছালামের বাসায়ও হামলা চালায়।

অপরদিকে বর্তমান যুবলীগের বিক্ষুদ্ধ কর্মীরা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিমের মৎস্য খামারে হামলা চালিয়ে একটি ঘর ভাংচুর করে।

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন এ ব্যাপারে বলেন, ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার কারাদন্ডের রায়কে সমর্থন জানিয়ে আ’লীগ ও যুবলীগের কর্মীরা শহরে একটি মিছিল বের করলে মতি গ্রুপের কর্মীরা তাদের মিছিলে হামলা চালায় এবং তার সরকারি বাসভবনে ব্যাপক ভাংচুর চালায়।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহববুর রহমান এ ব্যাপারে বলেন, যুবলীগের নতুন কমিটিতে বিএনপি- জামায়াত’র সদস্য থাকার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা একটি মিছিল বের করে। এ সময় প্রতিপক্ষরা হামলা করলে সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দেয়।

ঘটনার পর পরই খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেয়াজি ও গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকির আহামেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. বদরুল আলম খান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, থেমে থেমে দু’গ্রুপের সংঘর্ষ চলা সংঘর্ষেও সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড টিয়ারসেল ও এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। তবে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত,গত ২৮ জানুয়ারি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে যুবলীগের সদ্যঘোষিত নতুন কমিটির আহ্বায়কের সংবর্ধনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন হয়। আহতদের মধ্যে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি তারিকুল ইসলাম বাবুল, সদর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক তারা মিয়া, ছাত্রলীগ নেতা তুষার ও আকবর আলী নামে এক পথচারী আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় স্থানীয় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ওইদিন দুপুর সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঈশ্বরগঞ্জ পৌরশহরে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, জমায়েত নিষিদ্ধ করা হয়েছিলো।





ময়মনসিংহ এর আরও খবর

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)