মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সলঙ্গায় যুবককে কুপিয়ে আহত
সলঙ্গায় যুবককে কুপিয়ে আহত
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৪মি.) সিরাজগঞ্জের সলঙ্গায় সন্ত্রাসী হামলায় মোস্তাফিজুর রহমান সবুজ (২৭) নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে থানার মুরদিয়া এলকায় এঘটনা ঘটে। আহত যুবক থানার হারনী গ্রামের আব্দুল কাউম আলীর ছেলে।
আহত যুবকের বাবা আব্দুল কাউম জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের সেপ্টেম্বর আদম ব্যবসায়ী যুবলীগ নেতা ও থানার রঘুনাথপুর গ্রামের আলতাফ আলীর ছেলে আতাউর রহমান ও সাইফুলসহ একদল সন্ত্রাসী সবুজকে অপহরণ করেন। এ ঘটনায় মামলা হলে তারা জেল খাটে। এ নিয়ে দ্বন্ধ আরো চরম আকার ধারণ করে। পরে মামলার স্বাক্ষীদের ভয়-ভিতি দেখিয়ে আদালতে মিথ্যা স্বাক্ষী দেওয়ায়। পরে আদালত মামলাটি খারিজ করে দেয়। সবুজ মামলাটি পরিচালনার জন্য গত সোমবার মামলাটি আদালতে আপিল করে। এতে তার আরো ক্ষিপ্ত হয়। এ অবস্থায় সোমবার রাতে সবুজ মোটর সাইকেলযোগে ভুইয়াগাতি বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে ঘুড়কা ইউনিয়ন যুবলীগের সদস্য আদম ব্যবসায়ী আতাউর রহমান ও সাইফুল ইসলাম মুরদিয়া এলাকায় ফাঁকা স্থানে পথরোধ করে এলোপাথারি কুপিয়ে আহত করে। পরে তার চিৎকারে পথচারীরা তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহেদুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন