বুধবার ● ৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » শিশু বিবাহ বন্ধে কাজী, ইমাম ও পুরোহিতদের সঙ্গে মত বিনিময়
শিশু বিবাহ বন্ধে কাজী, ইমাম ও পুরোহিতদের সঙ্গে মত বিনিময়

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে ও ঢাকা আহছানিয়া মিশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কর্মশালা ৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ৷
শীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিলকিস নাহারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের ১০ কাজী, ৫০ ইমাম, ৩ জন পুরোহিত, ৭ জন নারী ইউপি সদস্য ৷ অন্যান্যের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মো. সাইফুল ইসলাম ৷ আলোচনায় বক্তারা জানান, স্কুলগামী মেয়ে শিশুর প্রতি ইভটিজিং, নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে পারলে ও শিশু বিয়ের কুফল সম্পর্কে অভিভাবক মহল সচেতন হলেই শিশু বিবাহ কমিয়ে আনা সম্ভব ৷
স্টপ চাইল্ড ম্যারিজ প্রজেক্টের প্রজেক্ট প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কো-অর্ডিনেটর আক্রামুজ্জামান বলেন, কাজী, ইমাম ও পুরোহিতগণ বিবাহ রেজিস্ট্রির সময় অবশ্যই জন্ম নিবন্ধন সনদ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন ৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন