শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী
মঙ্গলবার ● ৬ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী

---ষ্টাফ রিপোর্টার :: (২২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৭মি.)“মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৬মার্চ মঙ্গলবার সকাল ৯টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়ে পরিষদ সভাকক্ষে এক আলোচনাসভায় মিলিত হয়। র‌্যালীতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করে।

র‌্যালী ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিও) মনছুর আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা ও রাঙামাটি ব্র্যাক এর প্রতিনিধি সমীর কুন্ড।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সুনাগরিক হতে হবে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বেশী দায়িত্ব শিক্ষকদের। প্রত্যেক শিক্ষককে কোমলমতি শিশুদের প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে বর্তমান সরকারের স্বপ্ন পূরণে এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজ সন্তানের ন্যায় শ্রেণীকক্ষে পাঠ দান করাতে হবে। অবহেলা করলে চলবেনা। তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। শিক্ষিত জাতি গঠনে শিক্ষক এবং শিক্ষার্থীদের সব রকমের সুযোগ সুবিধা সরকার প্রদান করছেন। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি’সহ বিভিন্ন সুযোগ সুুবিধা প্রদান করেছে। এর মূল কারণ বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মেলা আগামী ১১মার্চ পর্যন্ত চলবে। মেলায় মিনা প্রদর্শনী, শিশুদের জন্য পাপেট শো, কর্মশালা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)