বুধবার ● ৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা
ময়মনসিংহ অফিস :: (২৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৪মি.) ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ মার্চ সকালে দেশের অষ্টম বিভাগীয় নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খলিলুর রহমান।এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সিভিল সার্জন ডা. এ কে এম আব্দুর রব, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম প্রমূখ।
আলোচনা সভায় জেলা, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।





অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার