শিরোনাম:
●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » নিজেকে আলোকিত করতে বই পড়ার কোন বিকল্প নেই : আশীষ কুমার সরকার
প্রথম পাতা » ঝালকাঠি » নিজেকে আলোকিত করতে বই পড়ার কোন বিকল্প নেই : আশীষ কুমার সরকার
শনিবার ● ১০ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজেকে আলোকিত করতে বই পড়ার কোন বিকল্প নেই : আশীষ কুমার সরকার

---ঝালকাঠি  প্র্র্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪ মি.) গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আশীষ কুমার সরকার বলেছেন, নিজেকে আলোকিত করাসহ প্রকৃত মানুষ হতে বই পড়ার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নিয়মিত সাধারণ বইও পড়তে হবে। স্কুল-কলেজের লাইব্রেরিগুলোকে কার্যকর করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে প্রতিদিন এক ঘন্টা বই পড়ার জন্য রাখা হয় সেজন্য সরকারি নির্দেশনা জারির চেষ্টা চলছে। এছাড়া তিনি আরও বলেন, গণগ্রন্থাগার অধিদফতরকে ঢেলে সাজানো হচ্ছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হচ্ছে। জেলা পর্যায়ের গ্রন্থাগারগুলোকে এক তলা থেকে চার তলা ভবনে রূপান্তর করা হবে। এরফলে প্রতিটি এলাকায় বই পড়ার সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।

আশীষ কুমার সরকার শনিবার ১০ মার্চ ঝালকাঠিতে জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত মহান বিজয় দিবস এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রচনা, বইপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলাম। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মিছবাহ্ উদ্দিন, গণগ্রন্থাগার অধিদফতরের সহকারী পরিচালক হামিদুর রহমান তুষার ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এছাড়া জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, প্রতিযোগী দীপু কনা মজুমদার, অভিভাবক একেএম এ মান্নান প্রমুখ আলোচনায় অংশ নেন।

জেলা সরকারি গণগ্রন্থারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে মোট ৫৪টি পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৈয়দা মাহফুজা মিষ্টি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)