শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » শ্রীলঙ্কায় মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সমাবেশ
প্রথম পাতা » আন্তর্জাতিক » শ্রীলঙ্কায় মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সমাবেশ
রবিবার ● ১১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলঙ্কায় মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সমাবেশ

---অনলাইন ডেস্ক :: শ্রীলঙ্কায় মুসলিমবিদ্বেষী সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন শত শত বৌদ্ধ ভিক্ষু ও আন্দোলনকারীরা। ‘সাম্প্রদায়িক সংঘর্ষ জাতীয় ঐক্য ধ্বংস করে’ দাবি করে দেশটির জাতীয় ভিক্ষু ফ্রন্ট গতকাল শুক্রবার কলম্বোতে এই মৌন প্রতিবাদ জানান। এমনকি শুক্রবার জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদে গিয়ে তারা মুসলিমদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। যেসব স্থানে মসজিদ ধ্বংস হয়েছে সেখানে খোলা মাঠে জুমার নামাজ পড়তে মুসলিমদের সহায়তাও করেন বৌদ্ধ ভিক্ষুরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন দেশের ক্রিকেট তারকাসহ সচেতন মানুষেরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত বছর থেকেই শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছিল। সংখ্যালঘু মুসলিমদের ওপর উগ্র বৌদ্ধরা হামলা চেষ্টা করছিল। বুধবার এক গ্রেনেড হামলায় একজন নিহত হওয়ার পর জরুরি অবস্থা জারি করে শ্রীলঙ্কা। তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। ৫ মার্চ ২০১৮ সোমবার ক্যান্ডিতে নতুন করে মুসলিম মালিকানাধীন একটি দোকান জ্বালিয়ে দেয় সংখ্যাগরিষ্ঠ সিংহলি বৌদ্ধরা। মূলত ওই অগ্নিসংযোগ থেকেই দাঙ্গার সূত্রপাত। দাঙ্গায় আহত এক বৌদ্ধের মৃত্যুর পাশাপাশি পুড়ে যাওয়া ভবন থেকে এক মুসলিমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সংঘাত চরম আকার ধারণ করে।

উদারপন্থী বৌদ্ধ নেতারা ও দেশটির ক্রিকেটাররা কান্ডি শহরের ঘটে যাওয়া সহিংসতার নিন্দা জানান। অনেক শ্রীলঙ্কান সামাজিক যোগাযোগ মাধ্যমে জুমার নামাজে বিভিন্ন মসজিদে বৌদ্ধ ভিক্ষুদের পরিদর্শনের ছবি প্রকাশ করেছেন। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, কোনও শ্রীলঙ্কান তাদের নৃ-তত্ত্ব বা ধর্মের কারণে বঞ্চিত, হুমকি বা ক্ষতির মুখে পড়তে পারে না। আমরা এক দেশ, এক জাতি। ভালবাসা, বিশ্বাস ও সহনশীলতাই আমাদের সাধারণ নীতি হওয়া উচিত। এখানে বর্ণবাদ ও সহিংসতার কোনও জায়গা নেই। থামাও। সবাই একত্রে ও শক্তিশালী অবস্থান নিন।

আরেক ক্রিকেট তারকা মাহেলা জায়বর্ধানে টুইট বার্তায় বলেন, আমি সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার তীব্র নিন্দা জানাই। বর্ণ, জাতি, ধর্ম নির্বিশেষ যারাই এই ঘটনায় জড়িত অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমি ২৫ বছর ধরে চলা একটি গৃহযুদ্ধের মধ্যে বড় হয়েছি। আমার পরবর্তী প্রজন্ম এর মধ্য দিয়ে যাবে আমি তা চাই না।

এদিকে সহিংসতার শিকার কান্ডি শহরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতিতে অনেক দোকান আবারও খোলা হয়েছে। আর পুলিশ জানিয়েছে, এই দাঙ্গার মূল হোতাসহ বৃহস্পতিবার ১৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতা হিসেবে অমিত বিরাসিংঘি নামে একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তিনি মুসলিমবিরোধী আন্দোলনকারী হিসেবে পরিচিত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক উসকানিমূলক পোস্ট দিয়ে আসছেন।

সেনা কমান্ডার মাহিস সেনানায়েকে বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করেছেন পুলিশ ও শীর্ষ পুলিশ বিশেষ টাস্ক ফোর্স ঘটনার সময় তাকিয়ে তাকিয়ে দেখছিল। যদি অভিযোগ সত্যি হয় তাহলে এটা দুঃখজনক। আমরা আরও সেনা রাস্তায় নামানোর কথা জানিয়েছি। লোকবল বাড়িয়ে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

কান্ডি শহরে বন্ধ করে দেওয়া ইন্টারনেট সুবিধা শুক্রবার আবারও চালু করা হয়েছে। তবে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শ্রীলঙ্কা জুড়ে এখনও বন্ধ রয়েছে। আর দেশটির পর্যটন বোর্ড বলেছে, চা বাগান ও বৌদ্ধ স্থাপনার জন্য বিখ্যাত কান্ডি শহর এখন বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ।

প্রতিবেশী দেশ মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় মুসলিমবিদ্বেষ বাড়ছিল। জীবন বাঁচাতে কিছু রোহিঙ্গা মুসলিম শ্রীলঙ্কায় আশ্রয় নিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দেশটির উগ্রপন্থীরা। গত সেপ্টেম্বরে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে রাজধানী কলম্বোতে জাতিসংঘের একটি সেফ হাউসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর হামলে পড়ে একদল উচ্ছৃঙ্খল জনতা।





আন্তর্জাতিক এর আরও খবর

ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর

আর্কাইভ