শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » পর্যটন » রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের আনন্দ ভ্রমন
প্রথম পাতা » পর্যটন » রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের আনন্দ ভ্রমন
রবিবার ● ১১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের আনন্দ ভ্রমন

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: (২৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৫মি.) স্বচ্ছ পানির নিচে চকচকে বালি। খালের মতো সরু অংশ দিয়ে চলছে ডিঙি নৌকা। অদূরে নয়না ভিরাম সবুজ পাহাড়। পাহাড়ের বুক থেকে নেমে আসা ঝর্ণা। নদীর বুকে পাথর উত্তোলনে ব্যস্ত শ্রমিকরা। এ যেন উপচেপড়া সৌন্দর্য। মনটা খুশিতে লাফিয়ে উঠে। হাতের মোবাইলের ক্যামেরাগুলো ব্যস্ত হয়ে পড়ে। আনন্দঘন মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দী রাখার প্রতিযোগিতা। ক্লিক ক্লিক শব্দে আলোকিত চারিদিক। বলছিলাম সিলেটের জাফলং ভ্রমণের কথা।
অনেক দিন থেকেই পরিকল্পনা করা হচ্ছিল চ্যারিটি ৯৮ রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেশ কয়েকজন ছাত্র কোথাও বেড়াতে যাবো। অবশেষে কয়েকজন বন্ধু মিলে সকলের নিরলস প্রচেষ্টায় ভ্রমণের জায়গা ও তারিখ ঠিক করা হলো। ১০ মার্চ মঙ্গলবার সকাল ৯ টা। বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর থেকে হুড়মুড় করে আমরা প্রায় ১৪ জন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ভ্রমণের জন্য বাস গাড়িতে উঠলাম। সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো।
পাহাড়ের কোল ঘেঁষে উঁচু-নিচু,আঁকা-বাঁকা রাস্তায় গাড়ি ছুটছে। চারিদিকে জনশূন্য ফাঁকা মাঠ আর মাঠ। রোমাঞ্চকর অভিযান। দুপুর দেড়টায় আমরা পৌঁছালাম রূপের রাণী জাফলংয়ে। ভারতের সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তিকা পাহাড়ের কোল বেয়ে বয়ে যাওয়া পিয়াইন নদীর দৃশ্য সত্যিই অপরূপ। টল টল স্বচ্ছ পানি।
পাহাড়ের মাথা ঘেঁষে তুলোর মত মেঘের ছুটে চলা। মন চাইছিল ছুঁয়ে দেখতে। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে। সীমান্তের ওপারে দুই পাহাড়ের মাঝখানে ডাউকি বন্দরের উপরে ঝুলন্ত সেতু বাড়িয়ে তুলেছে জাফলংয়ের সৌন্দর্য। ভ্রমণের দু একজন বাদে প্রায় সবার ছিলনা গোসলের জন্য অতিরিক্ত কাপড়। তাই যারা কাপড় নিয়েছেন তারাই পিয়াইন নদীর স্বচ্ছ পানির স্পর্শ মনের আনন্দে গ্রহণ করছে। কয়েকজন অতিরিক্ত কাপড় নেননি,তাই তাদের আনন্দ দূর থেকেই উপভোগ করেছেন। ভ্রমনে আনন্দের শেষ নেই।
বিকেল সাড়ে ৫টায় বাড়িতে ফেরার পথে জাফলংয়ের নিকটে শ্রীপুর নামক একটি পার্কে ঢুকলাম। সেখানে চ্যারিটি ৯৮ রামসুন্দর এর প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ স্বদেশ গমন উপলক্ষে ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলী শিপন, রফিকুল ইসলাম ফিরোজ, শামীম আহমদ, হাসান জামাল তালুকদার, মুক্তার আহমদ, লিটন শিকদার, মামুন আহমদ, আশিক আলী, জামাল মিয়া, অজিত পাল, ইকবাল হোসেন, সালা উদ্দিন, সাহিদুর রহমান, সুহেল মিয়া।





পর্যটন এর আরও খবর

গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম
আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১ আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)