শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদেরকে উন্নয়নের মূল ধারায় সংযুক্ত করা সম্ভব
প্রথম পাতা » সকল বিভাগ » কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদেরকে উন্নয়নের মূল ধারায় সংযুক্ত করা সম্ভব
রবিবার ● ১১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদেরকে উন্নয়নের মূল ধারায় সংযুক্ত করা সম্ভব

---সিলেট প্রতিনিধি :: (২৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৩মি.) প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদেরকে উন্নয়নের মূলধারায় সংযুক্ত করতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে আজ রবিবার এক সাক্ষাতকার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার বিকাল সাড়ে ৩ টায় চেম্বার কার্যালয়ে এই সাক্ষাতকার অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কর্মক্ষম ও আগ্রহী ২৩ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করে।

এসময় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, অনেক প্রতিভাবান প্রতিবন্ধী রয়েছেন যারা মনোবল ও আত্মবিশ্বাসকে পুঁজি করে লেখাপড়া ও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলেছেন, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি ও সুযোগ-সুবিধার অভাবে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে বাধাগ্রস্থ হচ্ছেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে এসব প্রতিবন্ধীদেরকেও দেশের উন্নয়নের মূল ধারায় সংযুক্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, কর্মক্ষম প্রতিবন্ধীদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রাপ্তির জন্য সিলেট চেম্বার প্রতিবন্ধীদের জীবন বৃত্তান্ত, যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করেছে। তিনি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক বিবেচনা করে কর্মক্ষম ও আগ্রহী প্রতিবন্ধীদের চাকুরী প্রদানের জন্য চাকুরীদাতা প্রতিষ্ঠানসমূহকে অনুরোধ জানান।

সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার, হুমায়ুন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিঃ মো. সাইদুর রহমান, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন, গোল্ডেন হার্ভেস্ট এর নির্বাহী পরিচালক মঈনুল ইসলাম চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ এর ব্যবস্থাপক মো. তসলিম উদ্দিন চৌধুরী, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশনের ম্যানেজার স্বপন মাহমুদ।

এছাড়াও গোল্ডেন হার্ভেস্ট ফুড্স লিঃ, আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ, রোজভিউ হোটেল, ফুলকলি ফুড প্রোডাক্ট্স, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশন, হাজী মজনু মিয়া সিএনজি ফিলিং স্টেশন, রূপশ্রী বিউটি পার্লারসহ আরো বিভিন্ন চাকুরীদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।





সকল বিভাগ এর আরও খবর

পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

আর্কাইভ