রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ২৯ তরুণ-তরুণী আটক
হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ২৯ তরুণ-তরুণী আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৭মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ২৯ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
আজ ১১ মার্চ রবিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় আবাসিক হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় হোটেল দক্ষিণ বাংলা, রোজ গার্ডেন, ময়নামতি, রাজধানী, নিউ রাজধানী, রাজমনি, এশিয়া ও বিলাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৯ তরুণ-তরুণীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১২ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসআই মো. জাকির হোসেন।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা