শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ছাত্রলীগনেতা শাওনের মরদেহ ১০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলনের পর ময়নাতদন্ত সম্পন্ন
প্রথম পাতা » ময়মনসিংহ » ছাত্রলীগনেতা শাওনের মরদেহ ১০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলনের পর ময়নাতদন্ত সম্পন্ন
সোমবার ● ১৯ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রলীগনেতা শাওনের মরদেহ ১০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলনের পর ময়নাতদন্ত সম্পন্ন

---ময়মনসিংহ অফিস :: (৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৭মি.) ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওনের মরদেহ দাফনের ১০ দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করার পর মমেক হাসপাতালে ময়নাতদন্তের কাজ সম্পন্ন শেষে আবারো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ ১৯ মার্চ সোমবার বেলা ১২টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিউলি হরি,এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার রায়ের উপস্থিতিতে ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাড়ির কবর থেকে শাওনের মরদেহ উত্তোলন করা হয়।পরে মমেক হাসপাতালে ময়নাতদন্তের কাজ সম্পন্ন শেষে আবারো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। একইসাথে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের ডাক্তার লুৎফুর রহমান জানান, শাওনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের কাছে পাঠানো হবে।

তারআগে গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদের সামনের এলাকায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয় শাওন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা শাওনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।

পরে ৮ মার্চ দুপুরে ঢাকার ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান। এ ঘটনায় শাওনের বাবা আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকার বাসিন্দা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ কদ্দুস মামলা না করে তিনি আল্লাহ’র কাছে হত্যাকারীদের বিচার দাবি জানান।পরদিন তার গ্রামের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলা লক্ষীপুর এলাকায় পারিবারিক কবরস্থানে ময়নাতদন্তছাড়াই শাওনকে দাফন করা হয়।

পরবর্তীতে প্রথমে শাওনের সহপাঠিরা পরে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ থেকে শাওনের হত্যাকারীদের বিচার দাবি করা হয়। এ প্রেক্ষিতে গত বুধবার (১৪ মার্চ) রাতে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত, এসএম আরিফুল হক ওরফে পিচ্চি আরিফ ও আমিনুল ইসলাম হিমেল আদালতে আত্মসমর্পণ করেন।

এসময় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে রোববার (১৮ মার্চ) দুপুরে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুল হক ওই তিনজনের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেইসাথে ময়নাতদন্তের জন্য শাওনের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ প্রদান করলে সোমবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে মরদেহ তোলা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)