শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » ডুয়েটে ৩দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
ডুয়েটে ৩দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘টেকসই উন্নয়নে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সামপ্রতিক উদ্ভাবন’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ৷
১১ ডিসেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে পুরকৌশল বিভাগ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল৷
অনুষ্ঠানে আহম মুস্তফা কামাল এফসিএ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজ পরিবর্তনের মাধ্যম৷ তিনি মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষকদের ক্লাসরুমের বাইরে সাধারণ মানুষের দ্বারে দ্বারে উন্নয়ন বার্তা পৌছানোর আহবান জানান ৷
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এসএম আতিকুল ইসলাম ৷
সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ খসরু মিয়া ৷ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আয়োজক কমিটির সম্পাদক ড. মোঃ রেজাউল করিম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুর রহমান কিরণ৷ অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ফৌজি মোহাঃ জেয়িন এবং আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম এম সফিউল্লাহ৷
অনুষ্ঠানে ডুয়েট’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, জ্ঞানই শক্তি ৷ আর এ জ্ঞানের আপডেট প্রয়োজন হয় যা গবেষণার মাধ্যমে সম্ভব ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা কার্যক্রমে উত্সাহী করার জন্য এ খাতে সরকারকে বিনিয়োগের অনুরোধ জানান৷
আয়োজকরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সামপ্রতিক উদ্ভাবন নিয়ে দেশি বিদেশী বিজ্ঞানী ও গবেষকদের মতবিনিময় এবং বিশ্বটাকে বসবাসের উপযোগি করার বিষয়ে কর্মপন্থা নির্ণয়ই এ সম্মেলনের উদ্দেশ্য ৷ অনুষ্ঠানে দেশ বিদেশের বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করেন ৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ