শিরোনাম:
●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শাহ উচ্চ বিদ্যালয়ে সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত অডিটরিয়ামের উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শাহ উচ্চ বিদ্যালয়ে সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত অডিটরিয়ামের উদ্বোধন
রবিবার ● ২৫ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহ উচ্চ বিদ্যালয়ে সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত অডিটরিয়ামের উদ্বোধন

---ষ্টাফ রিপোর্টার :: (১১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) রাঙামাটির শিক্ষাঙ্গণে ছাত্র-ছাত্রীদের চরিত্র গঠন ও তাদের মানবিক বিকাশে সহায়ক এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এক্ষেত্রে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লেখাপড়া ও খেলাধুলার অতিত যে গৌরব রয়েছে তা অক্ষুন্ন রাখতে হবে।
তিনি আজ ২৫ মার্চ রবিবার রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত অডিটরিয়াম উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও শাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মুছা মাতব্বরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, শাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি নাসির উদ্দিন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য মাওলা মোহাম্মদ শাহ জাহান, পরিচালনা কমিটির সদস্য অলি আহমেদ, আরিফুল ইসলাম মানিক, কালিপদ দাশ ও মুজিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, সন্তানদের আদর্শ মানুষ করে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পারিবারিক শিক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। পরিবারের পরই শিক্ষা প্রতিষ্ঠানকে ভূমিকা নিতে হবে। শিক্ষার্থীরা সঠিক জ্ঞান আহরণ করে যাতে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষক অভিভাবকসহ বিদ্যালয় পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে হবে। তা হলেই প্রকৃত শিক্ষার উম্মেষ ঘটবে আর সমাজও উন্নয়নের দিকে যাবে বলে তিনি মন্তব্য করেন।
পরে শাহ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পৃষ্টপোষকতা করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্বারক তুলে দেয়া হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১ কোটি ১৫ লক্ষ টাকার ব্যয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুপরিসর অডিটরিয়াম ভবন নির্মাণ করে। চেয়ারম্যান অডিটরিয়াম ঘুরে দেখেন এবং নির্মাণ কাজ সুস্থভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি অডিটরিয়ামে অন্যান্য আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করে দেয়ার প্রতিশ্রুতি দেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)