শনিবার ● ৩১ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা
বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা
ঢাকা প্রতিনিধি :: (১৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৩মি.) ঢাকা মহানগর (দক্ষিন) যাত্রাবাড়ী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগে কংগ্রেসকে গতিশীল করার লক্ষে আজ শনিবার সকাল ১০টায় বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভা করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাড মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও ভোলা জেলা সমন্বয়ক আল আমিন উদ্বোধনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র ভাইস চেয়ারম্যান এ্যাড মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, “কংগ্রেস-এর মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি। এখন দেশে যে অবস্থা চলছে তাতে করে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ কংগ্রেসের কোন বিকল্প নাই।” সভাপতি তার বক্তব্যে বলেন, বরিশাল বিভাগ তথা দেশের প্রত্যেক থানায় বাংলাদেশ কংগ্রেসের কমিটি করার জন্য উপস্থিত নেতা-কর্মীর প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব এ্যাড মো. আব্দুল আউয়াল। আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা আব্দুল কুদ্দুস, আলা উদ্দিন, সবুজ মিয়া, হারুন, হান্নান, রুবেল ও হেলাল প্রমুখ।
পরে মহান স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।





নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া