শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে ধান কাটা শুরু
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে ধান কাটা শুরু
শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ধান কাটা শুরু

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) সিলেটের বিশ্বনাথে স্থানীয় জাতের বোরো খইটাই ধান কাটা শুরু হয়েছে। হাইব্রিড, টেপি, উপশী জাতীয় উচ্চ ফলনশীল ধান কাটা শুরু হতে আরো ১০দিন সময় লাগবে বলে উপজেলা কৃষি অফিস জানিয়েছে। বিশ্বনাথে চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে। হাওর ও মাঠে এখন চলছে সবুজের সমারোহ। কৃষকরা ফসল ঘরে তুলতে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এ মৌসুমের ফসল ঘরে উঠলেই কৃষকদের মুখে হাসি ফুটবে। বার-বার ফসল হারিয়ে কৃষকরা হয়েছিলেন নিঃস্ব। এখানে বোরো ফসল ঘরে তুলতে পারলেই কৃষকদের দুঃখ অনেকটা লাঘব হবে।
উপজেলা জুড়ে বোরো ধানের বাম্পার ফসলে আবারো বাধ-ভাঙ্গা আনন্দ-উল্লাস মেতে উঠেছে কৃষক-কৃষাণীরা। দিগন্ত জুড়ো সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলা জুড়ে। সপ্তাহ-খানিক পর ফসল কাটার মহোৎসবে ব্যস্ততম সময় কাটাবেন একানকার কৃষকরা। উপজেলার গ্রামে-গ্রামে ও মাঠের পর মাঠ সোনালী ফসল ঘরে তোলার চলবে মহা-উৎসব। বোরো ধানের বাম্পার ফলনের কারনে গত বোরো মৌসুমে ফসল হারানো কৃষকরা বেদনা ক্ষণিকের জন্য হলেও ভুলে থাকতে পাড়বে বলে অনেকেই মনে করেন।
কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষাবাদ হয়েছে ১৩হাজার ৭৯৮ হেক্টর। এর মধ্যে উপশী জাতীয় ধান চাষ করা হয়েছে ১৩হাজার ৭৬৮হেক্টর জমিতে। হাইব্রিড চাষ করা হয়েছে ৮৮০ হেক্টর ও স্থানীয় জাতের টেপু, গর্চি, গাছমাল ১৫০ হেক্টর। উপজেলার হাওরগুলোতে ধান কাটা শুরু হতে আরো ১০-১২দিন সময় লাগবে। উপজেলার বিভিন্ন হাওরের নিচু এলাকায় স্থানীয় জাতের বোরো ধান কিছু-কিছু কাটা শুরু হয়েছে।
উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী বলেন, আগামী বছরের চেয়ে এ বছর ভাল ফলন হয়েছে। ইউনিয়নে ধান কাটা শুরু হয়েছে।
বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান জানান, চলতি মৌসুমে বোরোর ফলন ভাল হয়েছে। উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে কৃষকদের। এক বিঘা জমি চাষাবাদের জন্য কৃষি পুনর্বাসনের আওতায় উপজেলার প্রায় সাড়ে ৪ হাজার কৃষককে বীজ, সার ও নগদ ১হাজার টাকা করে দেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)