রবিবার ● ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী
কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী
ষ্টাফ রিপোর্টার :: (২৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৯মি.) রাঙামাটির দক্ষিণ কালিন্দীপুর এলাকার কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও ২০১৭ সালের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে আজ ৮এপ্রিল রবিবার সকালে সম্পন্ন হয়।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিরতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তন্দ্রা চাকমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক তপন কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শিক্ষাই জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
পরে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও ২০১৭ সালের মেধা পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬