শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » এসো হে বৈশাখ এসো এসো “পহেলা বৈশাখ” বাংলা নববর্ষ ১৪২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » এসো হে বৈশাখ এসো এসো “পহেলা বৈশাখ” বাংলা নববর্ষ ১৪২৫
শুক্রবার ● ১৩ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসো হে বৈশাখ এসো এসো “পহেলা বৈশাখ” বাংলা নববর্ষ ১৪২৫

---ষ্টাফ রিপোর্টার :: (৩০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ বর্ষবরণের আমেজ চলছে সর্বত্রই। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক পঞ্জিকা অনুসারে নির্দিষ্ট করা হয়েছে এদিনটি কে। প্রতিবছর ১৪ এপ্রিল বাংলা নববর্ষের উৎসব পালিত হয়। বাংলা নববর্ষ উদযাপনের জন্য বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে থাকে বিশেষ ছুটির দিন। জনগোষ্ঠীর চৈত্রসংক্রান্তি হালখাতা ও বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন নিয়ে পহেলা বৈশাখ দিনে সকাল থেকে বর্ণাঢ্য উৎসবে মেতে উঠবে বাংলাদেশ জুড়ে। ভারতের পশ্চিমবঙ্গেও নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের দিন হিসেবে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিও এই উৎসবে অংশ নেয়। নতুন বছরের উৎসবের এদিনে মানুষ ভোরে ঘুম থেকে ওঠে, নতুন জামা-কাপড় পরে এবং আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে বেড়াতে যায়। বাড়ি ঘর পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয়। বাসন্তী শাড়িতে সাজে মেয়েরা। পুরুষেরাও নানা রঙের ফতুয়া-পাঞ্জাবিতে সজ্জিত হয়ে। বাদ পড়ে না শিশুরাও। বাঁশি, একতারা, ডুগডুগি, বেলুন, মুখোশ আর নানা খেলনা তাদের মাতিয়ে রাখে। বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে। সকাল এলাকার মানুষ মিলিত হয়ে খোলা মাঠে আয়োজন করা হয় পহেলা বৈশাখীর উৎসব। অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থাও থাকে। এদিন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয় কোথাও কোথাও। পাহাড়ী জনপথে পার্বত্য চট্টগ্রাম এলাকায় বৈসাবী উৎসব শুরু হয়েছে গত ১২ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে। পার্বত্য চট্টগ্রাম এলাকায় গুলোতে তিনটি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে। প্রত্যেকেরই বছরের নতুন দিনে উৎসব আছে, চাকম্াদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বেশু উৎসব। পার্বত্যাঞ্চলে বসবাসরত পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষ এই তিনদিনকে প্রধান সামাজিক উৎসব হিসেবে পালন করে থাকেন। বর্তমান সময়ে তিনটি জাতিসত্তা এক সাথে এই উৎসবটি পালন কওে থাহে, আর উৎসবটির নাম হলো “বৈসাবি”। উৎসবের নানা দিক রয়েছে, যার মধ্যে অন্যতম একটি হলো, মারমাদের পানি উৎসব খেলা। সারা বিশ্বের মানুষ অতীত বছরের দুঃখ-কষ্ট ভুলে এ দিনে নতুন বছরকে বরণ করে নিবে। বর্ষবরণ উপলক্ষে গত কয়েক দিন থেকেই ব্যস্থ সময় পার করেছে উৎসবমুখী ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা নতুন ভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। আর এ উপলক্ষে আয়োজন করা হয় “হালখাতা”। পুরনো খাতার হালনাগাদ ও নতুন খাতার অভিষেক এর মধ্যদিয়ে হালখাতার আয়োজন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে অস্থিরতা দূর করুক এটাই নতুন বছরের প্রত্যাশা করে।
এসো মিলি প্রাণের উৎসবে, বাঙালির সংস্কৃতির নানা আয়োজনে বর্ণিল হোক এবারের পহেলা বৈশাখ। বাংলাদেশের মানুষের জন্য বাংলা নববর্ষ বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)