শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজন ডিজিটাল বাংলাদেশ : চৌধুরী হাসান মাহমুদ হাসনী
প্রথম পাতা » চট্টগ্রাম » পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজন ডিজিটাল বাংলাদেশ : চৌধুরী হাসান মাহমুদ হাসনী
শুক্রবার ● ১৩ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজন ডিজিটাল বাংলাদেশ : চৌধুরী হাসান মাহমুদ হাসনী

---চট্টগ্রাম প্রতিনিধি :: (৩০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৭মি.) চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের বর্ষ বিদায় ও বরণ উৎসবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজন ডিজিটাল বাংলাদেশ। আপনাদের কলমই আপনাদের মনুষ্যত্ব। আপনাদের কলমে সত্য উঠে আসলে অবহেলিত মানুষ চরমভাবে উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তিনি প্রসঙ্গক্রমে বলেন, এমনও সময় আসতে পারে যখন প্রিন্ট মিডিয়া নাও থাকতে পারে।

উপরিউক্ত উৎসবে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও দৈনিক পূর্বকোণের সাবেক প্রধান সহ-সম্পাদক ইসকান্দর আলী চৌধুরী বলেন, সাংবাদিকতার প্রথম শর্ত সততা। আপনাদের উদ্দীপনা, চেষ্টা, সদিচ্ছা থাকলে গন্তব্যে পৌঁছবেন। আপনাদের চিন্তা যুগোপযোগী। দৃঢ়তার সাথে এগুলেই আপনাদের স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে। তিনি প্রসঙ্গক্রমে বলেন, ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সাংবাদিকতা শুরু করি।

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান- এর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে বক্তব্য রাখেন, ক্লাবের যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক আবু ছালেহ, উপ-অর্থ সম্পাদক রূপন দত্ত, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, অনলাইন বি কে টিভি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদার, অনলাইন দৈনিক দেশবার্তার প্রকাশক হাজী জসিম উদ্দিন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সহ-সভাপতি জসিম উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ধানসিঁড়ি সংবাদ সম্পাদক কে.এম সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে শহিদুল ইসলাম ও হোসেন মিন্টু, অনলাইন সাংবাদিক জসিম উদ্দিন, নাজমুল হুদা, জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক সুরঞ্জিত দে ও মিরসরাই অনলাইন প্রেস ক্লাবের এস.এম জাকারিয়া প্রমুখ।
---চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন ওসমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট জুলিয়েটস টসকানো।

প্রসঙ্গত, উৎসবে আমন্ত্রিত মেহমানসহ ক্লাবের সকলকে ক্লাবের পক্ষে সভাপতি লাল গোলাপ দিয়ে বরণ করে নেন এবং উপস্থিতিকে মিষ্টিমুখ করানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)