শুক্রবার ● ১৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খেলা » রাঙ্গুনিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গুনিয়া ক্লাব জয়ী
রাঙ্গুনিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গুনিয়া ক্লাব জয়ী
রাঙ্গুনিয়া প্রতিনিধি ::(৩০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৪মি.) রাঙ্গুনিয়ার পোমরায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ১৩ এপ্রিল শুক্রবার বিকেলে পোমরা ক্রিকেট একাডেমি’র আয়োজনে পোমরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
টস জিতে রাঙ্গুনিয়া ক্লাব একাদশ ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২ ওভারে ১৫৫ রান নেয়। জবাবে প্রতিদ্বন্ধী পোমরা ক্রিকেট একাদশ ৬ উইকেট হারিয়ে ৯৪ রান নেন। রাঙ্গুনিয়া ক্লাব একাদশ ৬১ রানে জয়ী হয় । খেলা চলাকালে মাঠের পাশে প্রচুর দর্শকের উচ্ছ্বাস দেখা দেয়। খেলা শেষে আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলি ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষক আবদুল করিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য এমরুল করিম রাশেদ।
উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির।
বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, রাঙ্গুনিয়া ক্লাবের সভাপতি সোলেমান চৌধুরী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ইউপি সদস্য জানে আলম, আবু তাহের, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা , আয়োজক কমিটির শেখ রাহাত হোসেন, গোলাপুর রহমান, রাশেদ কালাম, মো. কাইয়ুম, মো. নাছের, আল হাসান মঞ্জুর, মো. আসিফ, মো. সাব্বু , মো. ফরহাদ ও মো. ইলিয়াছ প্রমুখ।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ