সোমবার ● ৩০ মার্চ ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কিফায়েতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে আলিফ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈদের পাঁচদিন আগে আলিফ তার নানা বাড়িতে বেড়াতে আসে। সে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে। দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে আলিফ সাঁতার জানতো না।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার ইনুচ জানান, আলিফ নদীতে ডুবে যেতে দেখে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন, তবে তাকে খুঁজে পাননি।
এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব হোসেন জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বরিশাল থেকে ডুবুরির একটি দল এসে অভিযানে যোগ দিয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।





ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন