সোমবার ● ৩০ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারের বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিমকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন এবং তার ছেলে সানজিদ আফফানের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সকালে মিরসরাই প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম। বিটুুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ২১ মার্চ সকালে মিঠাছরা বাজারে আমার আলহাজ্ব নূর মোহাম্মদ মার্কেট জোর পূর্বক দখল করার চেষ্টা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের ছেলে মো. সানজিদ আফফান। তার সাথে দুইজন সশস্ত্র আনসার সদস্য ছিলো। ২০২২ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আমাদের এই মার্কেটটি জোর করে দখলের চেষ্টা করে এবং আমার বড় ভাইকে সন্ত্রাসী হামলা করে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। এই ঘটনায় তখন আমরা চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করি।তিনি আরও বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে সে পলাতক। জসিমের ছেলে সানজিদ আফফান বেসরকারি টেবি চ্যানেল একুশে টিভির পরিচালক। সন্ত্রাসী কার্যক্রম দামা-চাপা দিতে একুশে টিভিতে আমার সম্মান হানি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করিয়েছে।এই বিষয়ে একুশে টেলিভিশনের পরিচালক সানজিদ আফফান বলেন, রেজাউল করিমের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ওইদিন মূলত মিঠাছরা বাজারে আমাদের মার্কেট দেখভাল করতে গিয়ছিলাম। সবার সাথে কথা-বার্তা শেষ করে আসার সময় রেজাউল করিম আমাকে গালিগালাজ করে ও বিভিন্ন হুমকি-ধমকি দেয়।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার