শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ মার্চ ২০২৬
প্রথম পাতা » রংপুর » রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
প্রথম পাতা » রংপুর » রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
সোমবার ● ৩০ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরীর চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। শ্রমিকদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরী শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এতে বিভাগজুড়ে জ্বালানি তেল সরবরাহ কার্যত স্থবির হয়ে পড়ে।
জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেয় একটি তেলবাহী লরি। পথে নীলফামারী শহরের রেলগেট এলাকায় লরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাত কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন।
এ সময় নীলফামারীর এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লরির কেবিনে দুটি জারকিনে মোট ১৩ লিটার জ্বালানি তেল পাওয়ার অভিযোগে ট্যাংকলরীটি আটক করা হয়। পরে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড এবং মোট ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে এবং পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়। দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোলচত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতা।
সভাপতি আতাউর রহমান (আতু) বলেন, জেলহাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের বাইরে বদলি করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সারাদেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।





রংপুর এর আরও খবর

রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা
গণহত্যার আসামীদের ক্ষমা করার কোন সুযোগ নেই গণহত্যার আসামীদের ক্ষমা করার কোন সুযোগ নেই
গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের কবরে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দের শ্রদ্ধা জ্ঞাপন গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের কবরে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দের শ্রদ্ধা জ্ঞাপন
ঘোড়াঘাটে পরিক্ষামূলক কমলা চাষে সফল জাহাঙ্গীর ঘোড়াঘাটে পরিক্ষামূলক কমলা চাষে সফল জাহাঙ্গীর
গঙ্গাচড়ায় মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টদের মাঝে উপকরণ বিতরণ গঙ্গাচড়ায় মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টদের মাঝে উপকরণ বিতরণ
২০১৮ সালের মত সংলাপে কোন কুটকৌশলে এবার কেউ বিভ্রান্ত হবেনা ২০১৮ সালের মত সংলাপে কোন কুটকৌশলে এবার কেউ বিভ্রান্ত হবেনা
বাংলাদেশের মাটি এখন ধানের শীষের ঘাঁটি : সাবেক এমপি লালু বাংলাদেশের মাটি এখন ধানের শীষের ঘাঁটি : সাবেক এমপি লালু
পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থদের পাশে  বাম গণতান্ত্রিক জোট পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থদের পাশে বাম গণতান্ত্রিক জোট
পুলিশ বলছে ফেসবুক কমেন্টের জেরে পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে আগুন পুলিশ বলছে ফেসবুক কমেন্টের জেরে পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে আগুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)