মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের ১ সদস্য আটক
ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের ১ সদস্য আটক
ময়মনসিংহ অফিস :: (৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৭মি.) ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নামে অর্থ আদায়কারী প্রতারক চক্রের সদস্য মো. আতিকুল ইসলাম সৈকতকে (২৩) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। আটককৃত আতিক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বাজারপাড়া এলাকার আইয়ুব আলী মজুমদারের ছেলে।
আজ ১৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে র্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আতিক প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুল ইসলাম বাবু’র নেতৃত্ব মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী বর্মণপাড়ায় এলাকায় অভিযান চালিয়ে প্রতারক সৈকতকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে বিভিন্ন ফোন অপারেটরের ১২টি সিমকার্ড ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ