শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক বিশ্বনাথের ৭জন কাউন্সিলর নির্বাচিত
প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক বিশ্বনাথের ৭জন কাউন্সিলর নির্বাচিত
রবিবার ● ৬ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক বিশ্বনাথের ৭জন কাউন্সিলর নির্বাচিত

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৮মি.) গত ৩ মে যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলে অনুষ্ঠিত নির্বাচনে রেকর্ড সংখ্যক বিশ্বনাথের ৭জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন । এর মধ্যে ৪জন পুনঃনির্বাচিত ও ৩জন ১ম বারের নির্বাচিত হয়েছেন । প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে এ নিয়ে সর্বত্র আনন্দের বন্যা বইছে ।
বিশ্বনাথের হাজারীগাঁও গ্রামের মনোয়ার হোসেন ১৯৭২ সালে যুক্তরাজ্যের ব্রাডফোর্ড কাউন্সিলে ১ম বাংলাদেশী এবং ১ম এশিয়ান কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টির যে সূচনা শুরু করেছিলেন তার ধারাবাহিকতা তার উত্তরসূরীরা এখনও অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে বিশ্বনাথের আয়েশা চৌধুরী রাখি ১ম বিশ্বনাথী নারী হিসেবে ১৯৯৪ সালে নিউহাম কাউন্সিলে কাউন্সিলর এবং ২০০৪ সালে ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলে ১ম বাংলাদেশী হিসেবে মেয়র নির্বাচিত হন বিশ্বনাথের আব্দুল জব্বার। পরবর্তীতে ২০০৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে ১ম বাংলাদেশী হিসেবে এমপি নির্বাচিত হন বিশ্বনাথের রোশনারা আলী। গতবার নিয়ে পরপর তিন বার এমপি নির্বাচিত হয়ে বিলাতের মাঠিতে বাংলাদেশ সুনাম অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন বিশ্বনাথের পল্লীগাঁয়ে জন্ম নেওয়া রোশনারা আলী। গত ৩’রা মে ২০১৮ সালে যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলে অনুষ্ঠিত নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক বিশ্বনাথের ৭জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ৪জন পুনঃনির্বাচিত ও ৩জন ১ম বারের নির্বাচিত হয়েছেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৩জন, নিউহাম কাউন্সিলে ২জন, ওল্ডহাম ও সাউথ ওয়ার্ক কাউন্সিলে ১জন করে নির্বাচিত হয়েছেন। তারমধ্যে ৬জন পুরুষ হলেও বাকী ১জন নারী । নির্বাচিতরা হলেন –
সিরাজুল ইসলাম : বিশ্বনাথ উপজেলার ৬নং বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের শেখ সিরাজুল ইসলাম এবার নিয়ে ৫ম বারের মত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনালগ্রীণ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন । বর্তমানে তিনি উক্ত কাউন্সিলের ডেপুটি মেয়র ।
আয়েশা চৌধুরী রাখি : বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলস ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের আয়েশা চৌধুরী রাখি এবার নিয়ে ৫ম বারের মত নিউহাম কাউন্সিলের বেকটন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ।
আব্দুল মালিক : বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের আব্দুল মালিক এবার নিয়ে ৩য় বারের মত ওল্ডহাম কাউন্সিলের কোল্ড হার্সট ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
মোহাম্মদ আয়াছ মিয়া : বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামের চ্যাটার্ড একাউন্টেন্ট মোহাম্মদ আয়াছ মিয়া এবার নিয়ে ২য় বারের মত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এসটি ডানসটানস্ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন । বর্তমানে তিনি উক্ত কাউন্সিলের ডেপুটি স্পীকার।
ব্যারিস্টার নাজির আহমদ : বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামের ব্যারিস্টার নাজির আহমদ এবার ১ম বারের মত নিউহাম কাউন্সিলের ইলফোর্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ।
শাহ সুহেল আমিন : বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের ইলামের গাও গ্রামের শাহ সুহেল আমিন এবার ১ম বারের মত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইট চ্যাপেল ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সিরাজুল ইসলাম : বিশ্বনাথ উপজেলার ৬নং বিশ্বনাথ ইউনিয়নের রজকপুর গ্রামের সিরাজুল ইসলাম সাউথ ওয়ার্ক থেকে এবার ১ম বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)