শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিন-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ কৃষানের হাট এখন বাগেরহাটে
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিন-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ কৃষানের হাট এখন বাগেরহাটে
রবিবার ● ৬ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিন-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ কৃষানের হাট এখন বাগেরহাটে

---বাগেরহাট অফিস :: (২৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৯মি.) দক্ষিন-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ কৃষানের হাট বসেছে বাগেরহাটের ফকিরহাট পুরাতন রেল স্টেশন চত্বরে। যা ছাড়িয়ে গেছে ফকিরহাট ডাকবাংলো মোড় পর্যন্ত। প্রায় ৭/৮ হাজার শ্রমিক গতকাল সমাবেত হয় ঐ হাটে। সরেজমিনে ঘুরে জানা যায়- প্রায় ৫৫-৬০ বছর ধরে ফকিরহাটে এই কৃষানের হাট বসে। এ ব্যাপারে ফকিরহাট এলাকার ধান চাষী সিরাজুল ইসলাম জানান- আগে বাবার সাথে হাটে আসতাম জন নিতে এখন নিজে আসি ফকিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এই কৃষানের হাটে আসতাম জন নিতে বাড়িতে ধান তোলার জন্য এখানে হাট বসার জায়গা খুবই কম ছিল। সেখানে জায়গার সল্পতার কারনে বর্তমানে রেল স্টেশন চত্বরে এই হাট বসে। তিনি কর্তৃপক্ষের কাছে এই খেটে খাওয়া মানুষদের জন্য নির্দিষ্ট একটি জায়গা নির্ধারনের দাবি জানান। রাজশাহি, বগুড়া, পাবনা, নওগা, নীলফামারী, সৈয়দপুর, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষিরা, খুলনা, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ি এবং বরগুনা সহ বিভিন্ন জেলা থেকে খেটে খাওয়া মানুষেরা কাজের সন্ধানে ছুটে আসে ফকিরহাটের এই কৃষানের হাটে। রবিবার ও বুধবার এখানে হাট বসে। দূর-দুরন্ত খেকে কাজের সন্ধানে আসা খেটে খাওয়া মানুষেরা হাটের ১/২ দিন আগে দল বেধে ফকিরহাটে এসে ফকিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান নিয়ে রাত্রি যাপন করে। ইউনিয়ন পরিষদ থেকে ৫০০গজ দূরে পুরাতন রেল স্টেশন চত্বরে দলে দলে লোক সমাবেত হতে থাকে। আশ-পাশের জেলা থেকে কাজের সন্ধানে আসা লোকেরা নসিমুন, করিমুন, ভডভটি, মাহেন্দ্রা, পিকআপ, মিনি ট্রাক, লোকাল বাসে করে দলে দলে লোক সমাবেত হয় এই কৃষানের হাটে। বিভিন্ন জেলা থেকে মটর সাইকেল যোগে মহাজনেরা জন কিনতে এই কৃষানের হাটে ছুটে আসেন। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত জন কেনা-বেচা হয়। মোরেলগঞ্জ থেকে জন বিক্রি করতে মিজানুর রহমান শেখ(৩৫) জানান- আমাদের দলে ৮জন আছি, জন প্রতি ৭০০ টাকা মজুরিতে গোপালগঞ্জের জনৈক শারাফাত হোসেন ও জালাল হোসেন আমাদের কাজের জন্য নিয়ে যাচ্ছেন। এত দূরে কেন জন বিক্রি করতে এসেছেন এমন প্রশ্নের উত্তরে আলম শেখ জানান- ফকিরহাটে জন প্রতি মজুরি আমাদের অঞ্চল থেকে দ্বিগুনেরও বেশি হওয়ায় সুদূর উত্তরবঙ্গ থেকে আমরা এখানে এসেছি। ২/৩ বছর পূর্বে ২শত টাকায় জন পাওয়া যেত। বর্তমানে দ্রব্যমূল্যের বাড়তি দামের কারনে ৬৫০ টাকা থেকে ৭০০ টাকায় জন বিক্রি হচ্ছে। এর সাথে তিন বেলা খাবারের মূল্য যুক্ত করলে একজন কৃষানের দর পড়ে ৮০০ টাকা। এ অঞ্চলের জমির ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার কারনে মহাজনেরা ফসল ঘরে তুলতে কোন উপায় না পেয়ে অধিক মজুরিতে জন কিনে নিয়ে যাচ্ছে। মাঠের ফসল ঘরে তুলতে হবে এ কারনে অর্থের দিকটা তারা চিন্তায় আনছেন না। এদিকে বর্গাচাষীরা পড়েছেন মহা বিপাকে। জমির হারি, চাষাবাদের খরচ এবং ফসল কাটার খরচ সব মিলিয়ে বর্গাচাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। সব খরচ মিটিয়ে ঘরে খাবার ফসল টুকু উঠবে কিনা তা বর্গাচাষিরা জানেন না। কৃষানের হাটের কারনে এখানকার চায়ের দোকান, বেকারি, হোটেল-রেস্তোরা পান-সিগারেটের দোকান গুলোতে বেচা-কেনা বেড়েছে। এ ব্যাপারে স্থানীয় চায়ের দোকানদার আব্দুল জলিল জানান- অন্য দিনের তুলনায় কৃষানের হাটের দিন কেনা-বেচা দ্বিগুন হয়। রবিবার ও বুধবার হাটের দিন হওয়ায় জন সমাগম অধিক হওয়ার কারনে ফকিরহাট ডাকবাংলো মোড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ কারনে এলাকার সুশীল সমাজ ঐ ২ দিন ডাকবাংলো মোড়ে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে ।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)