রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে চলছে
খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে চলছে
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪০মি.) মাইক্রোবাসচালক মো. সজীব হাওলাদার নিহত হওয়ার প্রতিবাদে ও অপহৃত তিনজনকে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে টানা ৭২ ঘণ্টার হরতালের আজ ৬ মে রবিবার প্রথম দিন শান্তিপূর্ণভাবে চলছে।
বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য অধিকার ফোরাম এ হরতালের ডাক দেয়। হরতালের সমর্থনে সকাল থেকে বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের সদর উপজেলা পরিষদ, চেঙ্গী স্কয়ার, খাগড়াছড়ি কলেজ গেইট, টার্মিনালসহ ৮-১০টি জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে। হরতালের কারণে শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি। সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়ি শহরে নিয়ে আসা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটু জানান, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ স্থানগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য শক্তিমান চাকমা। তাঁর শেষকৃত্যে যাওয়ার পথে গত শুক্রবার দুপুরে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের দুর্বৃত্তদের গুলিতে মাইক্রোবাসচালক মো. সজীব হাওলাদারসহ পাঁচজন নিহত হন। এর মধ্যে চারজনই পাহাড়ি।





খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা