শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পারিবারিক সাইলো বিতরণ উদ্বোধন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পারিবারিক সাইলো বিতরণ উদ্বোধন
রবিবার ● ৬ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে পারিবারিক সাইলো বিতরণ উদ্বোধন

---ঝালকাঠি প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৭মি.) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্স মাধ্যমে ৬ মে রবিবার খাদ্য মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগপ্রবণ ১৯টি জেলার ‘পারিবারিক সাইলো’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। এর মাধ্যমে দুর্যোগে নিরাপদ জীবনের জন্য পর্যাপ্ত খাদ্য সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট জেলাগুলোতে মোট পাঁচ লাখ ‘পারিবারিক সাইলো’ বিতরণ করা হবে।

ভিডিও কনফারেন্সে ঝালকাঠি প্রান্তে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সঞ্চালনায় খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসান, স্থানীয় দুই কিষাণী- শান্তা এদবর ও সাথী আক্তার এবং কৃষক আবদুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুকসহ উর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং কৃষক-কিষাণীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলার ৩টি উপজেলায় চব্বিশ হাজার একশ ‘পারিবারিক সাইলো’ বিতরণ করা হবে। উপজেলাগুলো হচ্ছে : ঝালকাঠি সদর, নলছিটি ও কাঁঠালিয়া। প্রতিটি সাইলো তৈরিতে এক হাজার তিনশ সাতাত্তর টাকা খরচ হয়েছে। খাদ্য বিভাগ মাত্র ৮০ টাকায় তা উপকারভোগীদের কাছে বিতরণ করবে। প্রতিটি সাইলোতে ৫৬ কেজি চাল এবং ৪০ কেজি ধান সংরক্ষণ করা যাবে। এরফলে দুর্যোগ পরবর্তী খাদ্য সংকট মোকাবেলা করা সহজতর হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ দুই নারী ও এক পুরুষের হাতে ‘পারিবারিক সাইলো’ তুলে দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)