রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » মুক্তাগাছায় এক বৃদ্ধের আত্মহত্যা
মুক্তাগাছায় এক বৃদ্ধের আত্মহত্যা
ময়মনসিংহ অফিস :: (২৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫২মি.) ময়মনসিংহের মুক্তাগাছায় মা’কে তালাক দেয়ার জেরে নিজের ছেলেদের হাতে লাঞ্ছিত হওয়ার অপমান সইতে না পেরে ওই সন্তানদ্বয়ের বাবা আব্দুল বাতেন (৬২) বিষপান করে আত্মহত্যা করেছেন।
রবিবার ৬ মে সকালে মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের আতরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের আতরের মোড় এলাকার কৃষক আব্দুল বাতেন সম্প্রতি তার স্ত্রী’কে তালাক দেন। এ নিয়ে তার দুই ছেলে মো. সারোয়ার ও মো. আনোয়ার তার বাবার প্রতি ক্ষুব্ধ হওয়ায় বেশ কিছুদিন ধরে বাবা ও সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছে। রবিবার সকালে বাবার সাথে এ নিয়ে ছেলেদের বাকবিতন্ডার এক পর্যায়ে দুই ভাই মিলে তার বাবা বাতেনকে লাঞ্ছিত করে।
নিজ সন্তানদ্বয়ের হাতে এ অপমান সইতে না পেরে ঘটনার পর বিষ পান করেন বাতেন । খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাতেনকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহমদ মোল্লা জানান, ঘটনার পর মৃতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতাল মর্গে প্রেরণ এবং অপমৃত্যু মামলা করা হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ