শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহী বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে বগুড়া
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহী বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে বগুড়া
রবিবার ● ৬ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহী বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে বগুড়া

---রাজশাহী প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৯মি.) এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাশের হারের দিক থেকে সব চেয়ে ভালো ফলাফল করেছে জয়পুরহাট জেলার শিক্ষার্থীরা। আর জিপিএ-৫ প্রাপ্তর দিক থেকে শীর্ষে বগুড়া জেলা। তবে শিক্ষা নগরী খ্যাত রাজশাহী জেলার শিক্ষার্থীরা রয়েছে আট জেলার মধ্যে তিনে। রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আনারুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বোর্ডের সার্বিক ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাশের হারে শীর্ষে উঠে এসেছে জয়পুরহাট জেলা। জেলার মোট পরীক্ষার্থী ছিলো ৮ হাজার ৫৮৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৬১১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৯০ জন। ৮৬ দশমিক ৭৮ শতাংশ ছেলে এবং ৯০ দশমিক ৪৩ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়। ৯২ দশমিক ১২ শতাংশ পাশের হার নিয়ে গত বছর বোর্ডে দ্বিতীয় স্থানে জেলাটি।

পাশের হারে এক ধাপ নেমে গত বছরের পাবনা জেলা এবার বোর্ডে দ্বিতীয় অবস্থানে। এখানকার পাশের হার ৮৮ দশমিক ২০ শতাংশ। এ জেলার মোট পরীক্ষার্থী ছিলো ২৭ হাজার ৫১২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪ হাজার ২৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১ জন। এখানকার ৮৮ দশমিক ৩৩ শতাংশ ছেলে এবং ৮৮ দশমিক ০৬ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। গত বছর এ জেলার পাশের হার ছিলো ৯২ দশমিক ৬৭ শতাংশ।

৮৭ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় বোর্ডে তৃতীয় অবস্থানে শিক্ষা নগরী খ্যাত রাজশাহী। এখানকার মোট পরীক্ষার্থী ছিলো ৩১ হাজার ৯২৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৯৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫৭৬ জন। রাজশাহীতে ৮৬ দশমিক ৪২ শতাংশ ছেলে এবং ৮৮ দশমিক ৮৩ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। ৮৯ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় গত বছর বোর্ডে সপ্তমে ছিলো রাজশাহী জেলা।

এবার বোর্ডে চতুর্থ অবস্থানে নওগাঁ জেলা। এখানকার মোট পরীক্ষার্থী ছিলো ২৪ হাজার ৭৯৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ৬৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৩৭ জন। নওগাঁয় ৮৪ দশমিক ৯৫ শতাংশ ছেলে এবং ৮৮ দশমিক ৪০ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। ৯০ দশমিক ৮৬ শতাংশ পাশের হার নিয়ে গত বছরও একই অবস্থানে ছিলো এ জেলা।

দুই ধাপ নিচে নেমে বোর্ডে পঞ্চম অবস্থানে বগুড়া জেলা। এখানকার ৮৬ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবার। এ বছর এ জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৩৩ হাজার ৪৩৩ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৮৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৪ জন। বগুড়ায় ৮৫ দশমিক ০৩ শতাংশ ছেলে এবং ৮৭ দশমিক ৯৫ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। গত বছর ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় বোর্ডে তৃতীয় অবস্থানে বগুড়া।

গত বছর বোর্ডে তলানিতে থাকা সিরাজগঞ্জ জেলা দুই ধাপ উপরে উঠে এবার দাঁড়িয়েছে ষষ্ঠ অবস্থানে। এ জেলায় পাশের হার ৮৫ দশমিক ০৪ শতাংশ। এখানে মোট পরীক্ষার্থী ছিলো ৩২ হাজার ৯২৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার একজন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫৬ জন। সিরাজগঞ্জে ৮৫ দশমিক ০১ শতাংশ ছেলে এবং ৮৫ দশমিক ০৮ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। গত বছর এখানকার পাশের হার ছিলো ৮৯ দশমিক ১৭ শতাংশ।

৮৩ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় বোর্ডে সপ্তম অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলা। এখানকার মোট পরীক্ষার্থী ছিলো ১৫ হাজার ৪২৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৮৩২ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২০৫ জন। চাঁপাাইনবাবগঞ্জে ৮১ দশমিক ৯১ শতাংশ ছেলে এবং ৮৪ দশমিক ৩৭ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। ৯০ দশমিক ৭৫ শতাংশ পাশের হারে গত বছর পঞ্চম অবস্থানে ছিলো এ জেলা।

ফলাফলে এবার বোর্ডের তলানিতে নাটোর জেলা। এ জেলায় পাশের হার ৮২ দশমিক ৩০ শতাংশ। এখানে মোট পরীক্ষার্থী ছিলো ১৯ হাজার ২৪৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৮১৪ জন। জিপিএ-৫ পেয়েছে একহাজার ২৬৮ জন। নাটোরে ৮০ দশমিক ৯৭ শতাংশ ছেলে এবং ৮৩ দশমিক ৭১ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। ৮৯ দশমিক ৮৯ শতাংশ পাশের হার নিয়ে গত বছর বোর্ডে ষষ্ঠ অবস্থানে ছিলো নাটোর জেলা।

এবছর রাজশাহী বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ। এবছর বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো এক লাখ ৯৪ হাজার ৭৭৫ জন। সবমিলিয়ে এক লাখ ৬৬ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী পাশ করেছে। এবছর ৮৭ দশমিক শূণ্য ৮ শতাংশ মেয়ে এবং ৮৫ দশমিক ১৫ শতাংশ ছেলে পাশ করেছে। এবছর মোট জিপিএ ১৯ হাজার ৪৯৮ জন। এর মধ্যে ৯ হাজার ৪৮০ জন মেয়ে এবং ১০ হাজার ১৮ জন ছেলে।





প্রধান সংবাদ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ

আর্কাইভ