শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ মে ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পশুপালন অনুষদের ইন্টার্নশিপের উদ্বোধন
প্রথম পাতা » ময়মনসিংহ » বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পশুপালন অনুষদের ইন্টার্নশিপের উদ্বোধন
সোমবার ● ৭ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পশুপালন অনুষদের ইন্টার্নশিপের উদ্বোধন

---ময়মনসিংহ অফিস :: (২৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩২মি.) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের লেভেল ৫, সেমিস্টার ১ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সেমিস্টারের উদ্বোধন করা হয়েছে।

আজ  ৭ মে সোমবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই ইন্টার্নশিপের উদ্বোধন করা হয়।

বাকৃবি’র পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, গ্র্যাজুয়েটরা তোমরা তোমাদের ইন্টার্নশিপের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করি।

এতে অন্যান্যদের মধ্যে নাহার অ্যাগ্রো কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল রহমান টুটুল ও বিশ্ববিদ্যালয়ের পশুবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এস এম বুলবুল এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. শফিকুর রহমান শিশির।

এ বছর পশুপালন অনুষদের লেভেল-৫, সেমিস্টার-১ এ অধ্যয়নরত ১৫২ জন শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশ নেন। এর মধ্যে ১৫ জন শিক্ষার্থী জাপান, নেপাল, থাইল্যান্ড ও ভারত যাবেন। অন্য শিক্ষার্থীরা দেশের বিভিন্ন খামার ও অ্যাগ্রো ইন্ডাস্ট্রিগুলোতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন বলে আয়োজক সূত্র জানায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)