মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » রাণীনগরে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা
রাণীনগরে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা
নওগাঁ প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৭মি.) নওগাঁর রাণীনগরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাণীনগর থানা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা (অপরাধ) অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রকিবুল আক্তার।
এছাড়াও রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসআই (সিপিও) মো. আইনাল হক, নওগাঁ জেলা পরিষদ সদস্য মো. আব্দুল মান্নান, রাণীনগর থানার (তদন্ত) ওসি মো. আব্দুল মালেক, কাশিমপুর ইউপি চেয়ারম্যান ও কাশিমপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মো. মোখলেছুর রহমান বাবু, কাশিমপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মো. আলমগীর আলম রবি, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ারাম সাহা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মান্নানসহ শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর