শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
প্রথম পাতা » কৃষি » ঝড় ও শিলাবৃষ্টির কারণে মাঠ জুড়ে মহাদুর্ভোগের চিহ্ন
প্রথম পাতা » কৃষি » ঝড় ও শিলাবৃষ্টির কারণে মাঠ জুড়ে মহাদুর্ভোগের চিহ্ন
মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝড় ও শিলাবৃষ্টির কারণে মাঠ জুড়ে মহাদুর্ভোগের চিহ্ন

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) ঝিনাইদহের কৃষকরা বৈশাখ মাস জুড়েই ঝড় ও শিলাবৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছে। তাইতো পাকা সড়ক আর বিস্তির্ণ মাঠ জুড়ে এখন চোখে পড়ছে মহাদুর্ভোগের চিহ্ন। ক্ষেতের জমিতে পানির উপর ভাসছে পাকা ধানের আঁটি। ভেজা ধান তুলে এনে কৃষকরা পাকা রাস্তার উপর মড়াই ও শুকিয়ে ঘরে তুলছে। এই দুর্ভোগ কৃষকের মনে ক্ষতের সৃষ্টি করেছে। ঝিনাইদহের সিমান্ত এলাকার জীবনা গ্রামের আতিয়ার রহমানের ছেলে মিলন মিয়া জানান, পানির নিচে থাকার কারনে ধানের রং খারাপ হয়ে গেছে। এ জন্য বাজারে দাম পাচ্ছে না। তাছাড়া শহর এলাকায় এক বিঘা ধান কাটতে লাগছে ৬ হাজার টাকা। আর গ্রামে ৩৫’শ টাকা। তাও জোন (কামলা) পাওয়া যাচ্ছে না। ঝিনাইদহ সদরের আসাননগর গ্রামের কৃষক সুবল কুমার জানান, এবার কৃষকরা বিচুলি বিক্রি বাবদ কোন অর্থ ঘরে তুলতে পারবে না। বৃষ্টির কারণে বিচুলি করা যায় নি। তাই বিঘা প্রতি কৃষকের লোকসান যাবে প্রায় ৬ হাজার টাকা। বাজারে ধানের দাম ইতিমধ্যে পড়ে গেছে। এক হাজার টাকা মন ধান এখন বিক্রি হচ্ছে ৯৬০ টাকা। এ ছাড়া অন্যান্য জাতের ধানের দাম সাড়ে ৭’শ টাকা বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীদের ধারণা এক সপ্তার ব্যবধানে ধানের দাম বৃদ্ধি হতে পারে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মনিরুজ্জামান জানান, এবার ঝিনাইদহ সদরে ২৩ হাজার ৬’শ ৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। মাঠে ফলনও ভাল। তবে এই আবহাওয়ায় তেমন কোন ক্ষতি হওয়ার কথা না। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ জানান, কিছু এলাকায় কৃষকদের বৃষ্টিতে সমস্যা করেছে। তবে এটা হতো না, কৃষকরা বিচুলির জন্য সময় ক্ষেপন করার কারণে দুর্যোগে পড়েছে। তিনি বলেন আমরা পরিসংখ্যানবিদদের সাথে ক্ষতির পরিমান নিরুপন করবো। তিনি বলেন, এবার সারা জেলায় ৯৩ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। বেশির ভাগ এলাকায় কৃষকরা নির্বিঘ্নে ধান ঘরে তুলতে পেরেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)