শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুরে আওয়ামী লীগের কর্মীসভার বিরিয়ানি খেয়ে ১শ জন অসুস্থ
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুরে আওয়ামী লীগের কর্মীসভার বিরিয়ানি খেয়ে ১শ জন অসুস্থ
বুধবার ● ১৬ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহেশপুরে আওয়ামী লীগের কর্মীসভার বিরিয়ানি খেয়ে ১শ জন অসুস্থ

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৬মি.) ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া’র কর্মীসভার বিরিয়ানি খেয়ে শ’খানেক লোক অসুস্থ হয়েছেন। এদের মধ্যে ৭০ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ-৩ আসনের (মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া মহেশপুরের হাইস্কুল মাঠে এক কর্মীসভা ও র‌্যালীর আয়োজন করেন। এ কর্মীসভায় মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক শত কর্মী যোগদান করে। সভা শেষে তাদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এ বিরিয়ানি খাওয়ার পর রাতে বাড়িতে যেতে বিষক্রিয়া শুরু হয়। তাদের মধ্যে প্রায় শ’খানেক লোক বমি ও পায়খানা করতে শুরু করে। অসুস্থদের মধ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন, কোটচাঁদপুরে ১৩ জন ও জীবননগরে ১০ জনকে ভর্তি করা হয়। মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমান জানান, সভা শেষে এক প্যাকেট বিরিয়ানি পান তিনি। বাড়ি ফিরে স্ত্রী ও ছেলেসহ খান। রাত ১১ টার দিকে ৩ জনেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে তাদেরকে মহেশপুর হাসপাতালে এনে ভর্তি করা হয়। ফতেপুর গ্রামের একরামুল খান জানান, বিরিয়ানি খাওয়ার পর ভোররাতে পেটে ব্যাথা ও বমি পায়খানা শুরু হয়। তাকে সকালে এনে হাসপাতালে ভর্তি করা হয়। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আফসার আলী বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসায় তাদেরকে সারিয়ে তোলা হচ্ছে। এ ব্যাপারে পারভীন তালুকদার মায়া’র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে কর্মী সমাবেশে পচা ও বাসি খাবার দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব লীগের আহ্বায়ক কাজী আতিয়ার রহমান, স্বরূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা আব্দুল হক মাষ্টার, যুবলীগ নেতা আজিজুল হক আজা, জিয়াউর রহমান, ইয়াকুব আলী ও কৃষক লীগ নেতা মনিরুল ইসলাম, আমিনুর রহমান। এসময় বক্তারা বলেন, ২০০০ সালে পারভীন তালুকদার মায়া মহেশপুর-কোটচাঁদপুর এলাকায় এসে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়। জামায়াত বিএনপির সাথে আতাত করে তৎকালীন বিএনপি শহিদুল ইসলাম মাষ্টারকে নির্বাচিত হওয়ার জন্য সহযোগিতা করে। এরপর আর তার কোন খবর পাওয়া যায় নি। সম্প্রতি তিনি আবার বসন্তের কোকিলের ন্যায় এসে এলাকার মানুষের মাঝে নিজের প্রার্থীতা জাহির করে বেড়াচ্ছেন। বর্তমান সংসদ সদস্যে নবী নেওয়াজ যখন তৃণমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে সুসংগঠিত করছেন তখন পারভীন তালুকদার মায়া এমপির উন্নয়নমুলক কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ সভা শেষে হাসপাতালে অসুস্থ রোগিদের মাঝে খাবার পানি, স্যালাইন, কলা, পাউরুটি ও চিড়া বিতরণ করেন সংসদ সদস্য নবী নেওয়াজ এমপির প্রতিনিধিরা।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)