শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » আ’লীগ নেত্রী নিজেই অসুস্থ আক্রান্ত ৫০০ : পুলিশের ৫ সদস্য তদন্ত কমিটি গঠন
প্রথম পাতা » খুলনা বিভাগ » আ’লীগ নেত্রী নিজেই অসুস্থ আক্রান্ত ৫০০ : পুলিশের ৫ সদস্য তদন্ত কমিটি গঠন
বৃহস্পতিবার ● ১৭ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগ নেত্রী নিজেই অসুস্থ আক্রান্ত ৫০০ : পুলিশের ৫ সদস্য তদন্ত কমিটি গঠন

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) এবার স্বামীসহ আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য পারভিন তালুকদার মায়া নিজেই ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছে। তিনি গুরুরতর অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার স্বামী মোহাম্মদ আলী তালুকদার ফারুককে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। এ তথ্য মায়া তালুকদার নিজেই সাংবাদিকদের জানিয়েছেন। তিনি আরো জানান কেও শত্রুতা করে খাবারে বিষ দিয়েছে। এ কথা বলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে আওয়ামীলীগের কর্মীসভার খাবার খেয়ে এক সাথে বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে ঝিনাইদহ পুলিশ বাহিনীর পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রান্নার কাজে নিয়োজিত বাবুর্চিদের জ্ঞিাসাবাদ করেছে মহেশপুর পুলিশ। ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমারকে প্রধান করে কমিটিতে ডিএসবি, ডিবি, এনএসআই ও সিআইডির প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার জানিয়েছেন তদন্ত টিম এখন মাঠে। বিষয়টি স্যাবোটাজ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা জুড়ে ঘরে ঘরে এখন অসুস্থ রোগী। একসাথে বিপুল সংখ্যক মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকগন। ঝিনাইদহ জেলা প্রশাসনও এ ঘটনায় উদ্বিগ্ন। এদিকে দুই দিন পার হলেও খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শুধু কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন ২৪০ জন। এছাড়া মহেশপুর, চৌগাছা, জীবননগর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন আরো শাতাধীক রোগী। অনবরত বমি ও পাতলা পায়খানায় কাহিল হচ্ছে মানুষ। আক্রান্ত রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে বালে চিকিৎসকরা আশংকা করছেন। পুলিশ সুত্রে বলা হয়েছে, গত মঙ্গলবার ঝিনাইদহ-৩ আসনের (মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া মহেশপুরের হাইস্কুল মাঠে এক কর্মীসভা ও র‌্যালীর আয়োজন করেন। এ কর্মীসভায় কোটচাঁদপুর, কালীগঞ্জ, জীবননগর, টৌগাছা ও মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো নেতাকর্মী যোগদেন। সভা শেষে তাদের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। এ বিরিয়ানি খাওয়ার পর থেকেই শত শত মানুষ অসুস্থ হতে থাকেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফসার আলী জানান, এটা নিশ্চত ভাবেই বলা যায় ফুড পয়জনিং। তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মহেশপুরে ৫৬ জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের সবাই আওয়ামীলীগের কর্মী, সমর্থক ও তাদের স্ত্রী সন্তান। মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমান জানান, সভা শেষে এক প্যাকেট বিরিয়ানি পান তিনি। বাড়ি ফিরে স্ত্রী ও ছেলেসহ খান। রাত ১১ টার দিকে ৩ জনেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। ফতেপুর গ্রামের একরামুল খান জানান, বিরিয়ানি খাওয়ার পর ভোররাতে পেটে ব্যাথা ও বমি পায়খানা শুরু হয়। তাকে সকালে এনে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মহেশপুর-কোটচাঁদপুর এলাকার সংসদ সদস্য নবী নেওয়াজ আজ বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুর হাসপাতালে আক্রান্তদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি রোগীদের মাঝে ওরস্যালাইন, কলা, গুড় ও চিড়া বিতরণ করেন। উপকরণ বিতরণ শেষে কোটচাঁদপুর হাসপাতাল গেটে মানববন্ধন ও কালোপতাকা মিছিল করে দলীয় নেতাকর্মীরা। এমপি নবী নেওয়াজ অভিযোগ করেন পারভিন তালুকদার মায়া আ’লীগের কোন নেতা নয়। অথচ দলের নাম ভাঙ্গিয়ে বরিশালের বাকেরগঞ্জ থেকে এখানে এসে লোকজন জড়ো করে তাদের জীবনকে হুমকীর মুখে ফেলে দিচ্ছেন। আগে তিনি রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছেন, আর এখন নিন্মমানের খাবার দিয়ে নেতাকর্মীদের স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করছেন। এমপি নবী নেওয়াজের অভিযোগ মায়া তালুকদার আওয়ামীলীগ থেকে বিতাড়িত টাউট, বাটপাড়, কালোবাজারীদের দলে ভিড়িয়ে মহেশপুরকে অশান্ত করছে।

মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, এটা স্যাবোটাজ কিনা তা তদন্ত করে দেখছে। ইতিমধ্যে বার্বুূচিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেও খাবারের মধ্যে কিছু মিশিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার ঝিনাইদহ-৩ আসনের (মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া মহেশপুরের হাইস্কুল মাঠে এক কর্মীসভা ও র‌্যালীর আয়োজন করেন। এ কর্মীসভায় মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক শত কর্মী যোগদান করে। সভা শেষে তাদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এ বিরিয়ানি খাওয়ার পর রাতে বাড়িতে যেতে বিষক্রিয়া শুরু হয়। তাদের মধ্যে প্রায় শ’খানেক লোক বমি ও পায়খানা করতে শুরু করে। অসুস্থদের মধ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন, কোটচাঁদপুরে ১৩ জন ও জীবননগরে ১০ জনকে ভর্তি করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)