শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » জমে উঠেছে সিলেট নগরীতে ইফতার সামগ্রীর বাজার
প্রথম পাতা » প্রধান সংবাদ » জমে উঠেছে সিলেট নগরীতে ইফতার সামগ্রীর বাজার
শনিবার ● ১৯ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমে উঠেছে সিলেট নগরীতে ইফতার সামগ্রীর বাজার

---সিলেট প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৯মি.) ১৪৩৯ হিজরী মোতাবেক ২০১৮ সালের ১৮ মে শুক্রবার মধ্যরাতে সেহরীর মাধ্যে দিয়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আর রামাদ্বানের প্রথম দিন থেকেই জমে উঠেছে সিলেট নগরীতে ইফতারীর বাজার। ফুটপাত থেকে অভিজাত রেস্টুরেন্ট- সবখানে ইফতারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আর মজাদার ইফতারের খোঁজে দোকানগুলোতে ভিড় করছেন রোজাদাররা। আাজ শনিবার বিকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।আজ বেলা তিনটা থেকে বিকাল পাচঁটা পর্যন্ত ইফতারির দোকান ঘুরে দেখা যায়, নানা স্বাদের ইফতার সামগ্রীতে দোকানগুলো ভরে গেছে। ক্রেতারাও বিভিন্ন দোকান ঘুরে নিজেদের পছন্দমতো ইফতারি ক্রয় করছেন।

ইফতারির দোকানগুলোতে ছোলা, আলুর চপ, ডিম চপ, বেগুনি, আখনি, ছানা, পেঁয়াজু, খিচুড়ি, হালিম, কাবাব, বাখরখানি, ফিরনি, দই, বিভিন্ন ধরনের ভাজি-বড়া, বিরিয়ানিসহ নানা ধরনের ইফতারী চোখে পড়ার মতো। ক্রেতা আকর্ষণের জন্য দোকানিরা খোলা রাস্তায় স্তরে স্তরে ইফতারি সাজিয়ে রাখছেন।

সিলেট নগরীর উপশহর, দক্ষিন সুরমা, কদমতলি, জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, চৌহ্ট্টা, রিকাবীবাজার, শিবগঞ্জ, মদিনা মার্কেট ও  মেডিকেল রোড এলাকায় গিয়ে দেখা গেছে, ইফতারির দোকানগুলোতে ক্রেতাদের আর্কষণ করতে দোকানের বাইরে সাজানো হয়েছে ইফতারির পসরা। আবার কিছু দোকান ইফতারের মেন্যুসম্বলিত লিফলেট পথচারিদের হাতে পৌঁছে দিচ্ছে। এতে এক পাশে সেহরী ও ইফতারের সময়সূচি, অন্যপাশে রেস্টুরেন্টের ইফতার সামগ্রীর তালিকা।

এছাড়াও নগরীর বন্দরবাজার, জিন্দারবাজার, আম্বরখানা এলাকায় ফুটপাতে আখের গুড়, মুড়ি, লেবু, কলা, চিড়া, আম, খেজু্, নানা রকমের শরবত ও আপেল কিনতে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, দুপুর থেকেই ইফতার সামগ্রী বিক্রি শুরু হয়েছে। গতবারের চেয়ে এবার ভালো বিকিকিনি হবে বলে আশা প্রকাশ করছেন ইফতারী বিক্রেতারা।

এছাড়াও প্রতিবারের ন্যায় এবারও মৌসুমী ইফতার বিক্রেতারা নগরীর ফুটপাত দখল করে ইফতার বিক্রি করতে দেখা গেছে। ফুটপাত ও অলিগলির ওই দোকানগুলোতে পিয়াজু, বেগুনি, ফুলুরী, নারিকেল, কচুরী, আলুচপ, নিমকী, ডিমচপ, সিঙ্গারা, মাটন সমুচা, চিকেন সমুচা, খেজুর, মুড়ি ও শাকের বড়াসহ বিভিন্ন ধরনের ইফতারি পাওয়া যাচ্ছে। নিম্ন আয়ের মানুষদের ওই দোকানগুলো থেকে ইফতারী ক্রয় করতে দেখা গেছে।

ফুটপাতে ইফতারি বিক্রি করছেন এমন কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, তারা প্রতি রমজানেই নগরীর ফুটপাতে ইফতারি বিক্রি করে থাকেন। রমজানে ইফতারসামগ্রী ভালোই বিক্রি হয়, তাই তারা অন্য পেশা ছেড়ে ইফতারি বিক্রি শুরু করেন।

ইফতার কিনতে আসা সুমন আহমদ নামের এক যুবক জানান, নগরীর জিন্দাবাজার এলাকায় তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। রমজানে তাদের অফিসের কর্মকর্তা-কর্মচারিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। তাই তিনি ইফতারি কিনতে রেস্টুরেন্ট এসেছেন। পছন্দের ইফতারি কিনলেও অন্যবারের থেকে এবার ইফতার আইটেমে দাম বেশি বলে জানান তিনি। তবে রমজানে দোকান থেকে ইফতারী কেনার মজাটাই আলাদা। দোকানগুলোতে অনেক সুস্বাদু ইফতারি বিক্রি হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)