রবিবার ● ২০ মে ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » সিলেটে দীর্ঘ ২৯ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু
সিলেটে দীর্ঘ ২৯ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু

সিলেট প্রতিনিধি :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মি.) সিলেটের দক্ষিণ সুরমার সুলতানপুর সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। সড়কের চন্ডিপুল থেকে শুরু করে বালাগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে কংক্রিট উঠে গিয়ে সাধারণ পথযাত্রী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তেন।
এনিয়ে তাদের ক্ষোভের অন্ত নেই। অবশেষে রমজান মাস উপলক্ষে জনসাধারণ দুর্ভোগ কমাতে প্রাথমিক অবস্থায় সড়কটিতে ইট সলিংয়ের মাধ্যমে সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘ ২৯ কিলোমিটার এ সড়কের সংস্কারে ব্যয় হচ্ছে ৫ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা।
এদিকে, আজ দুপুরে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
এসময় তিনি বলেন, ‘শাহজালাল (র.) যে রাস্তা দিয়ে সিলেটে প্রবেশ করেন সেই রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা বিরাজমান ছিল। সেই সড়কটি সংস্কার কাজ শুরু হওয়ায় জনসাধারণের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।’
সড়কের সিলাম ইউনিয়ন পরিষদের হাজীপুর অংশে রাস্তা সংস্কার কাজ পরিদর্শনকালে তার সাথে ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, সিলেট জেলা কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী শামীম আহমদ,
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মীর মতিউর রহমান, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, হাসান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগ নেতা কিবরিয়া আহমদ অপু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সুহেল আহমদ প্রমুখ।





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন