সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২
গাজীপুরে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৩মি.) গাজীপুরের টঙ্গী বাজারে অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২১ মে সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নড়াইলের লোহাগড়া থানার মৌলভী ধানাইর গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে মো. বায়েজিদ হোসেন (৪১) এবং ফরিদপুরের রাজাবাড়ী থানার সাইবাড়ী গ্রামের মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া ১০টার দিকে টঙ্গীবাজারে অভিযান পরিচালনা করে ৪০ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের চারটি মোবাইল ফোন ও নগদ ১২৮০ টাকা জব্দ করা হয়।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা