শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » বিপিএল শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
প্রথম পাতা » খেলা » বিপিএল শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপিএল শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

---
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে তিন উইকেটে তারা বরিশাল বুলসকে হারায়। ম্যাচে কুমিল্লার লক্ষ্য ছিলো ১৫৭ রান। শেষ ওভারের শেষ বলে তারা লক্ষ্য পূরণ করে। শেষ দিকে অলোক কাপালির দারুণ ব্যাটিংয়ে জিতে যায় তারা। শেষ ওভারে তাদের দরকার ছিলো ১৩ রান। দারুণ দক্ষতায় এ রানের লক্ষ্যটা পূরণ করতে সহায়তা করেন কাপালি। ইমরুলের টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরিও এ জয়ে দারুণ ভূমিকা রেখেছে।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করে বরিশাল। টস জিতে তাদেরকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

২০ ওভারে ১৫৬ রান তুলে বরিশাল। ৪৮ রান করে দলের রান চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৪ রান আসে শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে। আগের ম্যাচে ৭৯ রান করা সাব্বির রহমান এ দিন ব্যর্থ হন। ১৯ বলে মাত্র ৯ রান করে বিদায় নেন তিনি।

বরিশালের ওপেনার সেকুগে প্রসন্ন ৩৩ রান করেন। আরেক ওপেনার মেহেদি মারুফের ব্যাট থেকে আসে ১১ রান। সব মিলিয়ে ব্যাটিংটা যথেষ্ট ভালোই হয় রিয়াদের দলের।

বোলিংয়ে কুমিল্লার হয়ে একটি করে উইকেট পান চারজন। পুরো আসরে দুর্দান্ত খেলা আবু হায়দার রনি এ দিন কোনো উইকেট পাননি। একটি উইকেট পেয়েছেন আসহার জাইদি।

কুমিল্লা ও বরিশালের ফাইনাল পর্যন্ত আসায় দুই দলের দুই অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ইনজুরির কারণে মাশরাফি সবগুলো ম্যাচে পুরোপুরি খেলতে পারেননি। তারপরও তার অধিনায়কত্ব ছিলো কুমিল্লার চালিকাশক্তি। পক্ষান্তরে রিয়াদ নেতৃত্বে দিয়েছেন সামনে থেকে। ব্যাট হাতে তিনিই বরিশালের সেরা ব্যাটসম্যান।

সব মিলিয়ে বিপিএলের ফাইনালে উঠেছিলো আসরের সেরা দুই দলই। বিপিএলে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক উপস্থিতি ছিলো ফাইনালেই। টি-টোয়েন্টি ক্রিকেটের তুমুল বিনোদন নিয়েই স্টেডিয়াম ছেড়েছেন দর্শকরা।

আপলোড : ১৫ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৩০ মিঃ





খেলা এর আরও খবর

রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু

আর্কাইভ