শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » অপেক্ষা বাড়ছে সিলেটে পাসপোর্ট আবেদনকারীদের
প্রথম পাতা » প্রধান সংবাদ » অপেক্ষা বাড়ছে সিলেটে পাসপোর্ট আবেদনকারীদের
রবিবার ● ২৭ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপেক্ষা বাড়ছে সিলেটে পাসপোর্ট আবেদনকারীদের

---সিলেট প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৪মি.) সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে আবেদন করেও দীর্ঘদিন ধরে পাসপোর্ট পাচ্ছেন না তারা আবেদনকারীরা। অথচ পাসপোর্ট অধিদপ্তরের সিটিজেন চার্টারে উল্লেখ রয়েছে- সাধারণ আবেদনকারীর (যারা ৩ হাজার টাকা ফি দিয়ে আবেদন করেন) পুলিশ প্রতিবেদন পাওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে। আর জরুরী আবেদনকারীর (৬ হাজার টাকা ফিস দিয়ে আবেদন) পুলিশ প্রতিবেদন পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) পাসপোর্ট আবেদনকারীকে প্রদান করা হবে।

সংশ্লিস্টদের মতে, সাধারণ আবেদনকারীরও পুলিশ প্রতিবেদনসহ পাসপোর্ট পেতে সর্বোচ্চ এক মাস সময় প্রয়োজন হয়। অথচ সিলেটে চলতি বছরের শুরু থেকে তিনমাস আগে আবেদন করেও এখনো অনেকে পাসপোর্ট বুঝে পাননি।

তবে সংশ্লিস্টরা জানিয়েছেন, পাসপোর্ট (এমআরপি) বইয়ের সংকট থাকায় আবেদনকারীদের যথাসময়ে পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। শুধু সিলেট নয়, সারা দেশেই এ সমস্যা চলছে।

পাসপোর্ট অফিসের একটি সূত্র জানিয়েছে, পাসপোর্ট বই সংকট কাটানোর উদ্যোগ নেয়া হয়েছে। জরুরী ভিত্তিতে ইংল্যান্ড থেকে পঞ্চাশ লাখ পাসপোর্ট বই ছাপিয়ে আনা হচ্ছে। এসব বই পৌঁছানোর পর চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম বলেন, কয়েকটি দেশ অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ায় সুযোগ প্রদান করেছে। ফলে এরা নতুন করে পাসপোর্ট তৈরি করে। প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের এই চাপের কারণে পাসপোর্ট বইয়ের সঙ্কট দেখা দিচ্ছে। ফলে অনেক আবেদনকারীর পাসপোর্ট পেতে বিলম্ব হচ্ছে। সারাদেশেই এই সমস্যা হচ্ছে।

তিনি বলেন, পাসপোর্টের আবেদন পাওয়ার পর সব প্রক্রিয়া সম্পন্ন করে সাত-আট দিনের মধ্যে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। ঢাকা থেকে পাসপোর্ট বই এলে আমরা তা আবেদনকারীর হাতে পৌঁছে দেই। ঢাকা থেকে বই আসতে দেরি হলে সিলেট অফিসে কিছু করার থাকে না।

যথাসময়ে পাসপোর্ট না পাওয়ায় বিপাকে পড়েছেন জরুরী প্রয়োজনে বিদেশ যাত্রীরা। চিকিৎসা, ব্যবসা ও উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে ইচ্ছুকদের বিদেশ যাত্রা আটকে আছে পাসপোর্টেও দীর্ঘসূত্রিতায়।

প্রবাসী অধ্যুষিত সিলেটের প্রতিবছরই বিপুল সংখ্য লোক কাজের জন্য বাইরে যান। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার প্রবণতাও বেড়েছে।

এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারতের সাথে রয়েছে এখানকার ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য। চিকিৎসার প্রয়োজন এবং ভ্রমণের জন্যও ভারত যান অনেকে। পাসপোর্ট জটিলতায় ভোগান্তিতে পড়েছেন তারা সবাই।

আবেদনকারী কয়েকজন জানান, পাসপোর্ট প্রাপ্তির নির্ধারিত তারিখে তারা পাসপোর্ট অফিসে গিয়েও তা হাতে পাননি। অফিস থেকে পাসপোর্ট পেতে দেরি হবে বলে জানানো হলেও নিশ্চিত করে কোনো তারিখ দেওয়া হচ্ছে না।

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে জরুরী আবেদন করে দুই মাস ধরে পাসপোর্টের জন্য অপেক্ষারত সিলেটের হেতিমগঞ্জের রফিকুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারিতে আমার খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরা কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন। ভারতে গিয়ে এই থেরাপি নেওয়ার খতা বলেন আমার স্বজনরা। সে জন্য পাসপোর্টের আবেদন করেছিলাম। কিন্তু দুই মাসে পাসপোর্ট পাইনি।

এদিকে, পাসপোর্টেও অপেক্ষায় থেকে বাংলাদেশেও চিকিৎসা শুরু হয়নি। অথচ ক্যান্সার দিনদিন শরীরে ছড়িয়ে পড়ছে।

সিলেট নগরীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাসর্পোটের আবেদন করেছিলেন আরও আগে। প্রায় আড়াইমাস পেরিয়ে গেলেও এখনো পাসপোর্ট পাননি তিনি। পাসপোর্ট না পাওয়ায় আটকে আছে উচ্চ শিক্ষার জন্যে অভির পোল্যান্ড যাওয়ার প্রক্রিয়া। কেবল এই দুজন নয়, এমন ভোগান্তিতে পড়েছেন কয়েক শ’ পাসপোর্ট প্রত্যাশী।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)