শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » যুদ্ধাপরাধীদের ফাঁসি দিলেই চলবে না - ডিআইজি
প্রথম পাতা » গাজিপুর » যুদ্ধাপরাধীদের ফাঁসি দিলেই চলবে না - ডিআইজি
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধাপরাধীদের ফাঁসি দিলেই চলবে না - ডিআইজি

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: ঢাকা রেঞ্জের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামান বলেছেন, ‘৭১ এ যারা মুক্তিযুদ্ধ বিরোধীদের সহায়তা ও আমাদের মা বোনদের ধর্ষণ ও ইজ্জতহানি করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে এদেশকে ছাড়খার করেছে, যারা এদেশের ২০ লক্ষাধিক সাধারণ মানুষসহ বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যারা এদেশ ও দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করেনা- আমি মনে করি সেসব যুদ্ধাপরাধীদের শুধুমাত্র ফাঁসি দিলেই চলবে না৷ যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের পর তাদের সন্তান ও আত্মীয় স্বজনদের আস্ফালন দেখে মনে হয় সাপের বাচ্চা সাপই হয়৷ তারা কখনোই এদেশ ও এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মেনে নেয়নি৷ তাই যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের পর তাদের লাশগুলো কবরে না দিয়ে ঝুলিয়ে রেখে আগামী প্রজন্ম থেকে প্রজন্মান্তরের কাছে তাদের অপরাধের ইতিহাস তুলে ধরে সংরক্ষণ করতে হবে৷ মানুষ যখন সেখানে তাদের দেখতে যাবে, তখন তাদের অপরাধের ইতিহাস জেনে থুতু মারবে৷ তাদেরকে রাষ্ট্রীয় শত্রম্ন হিসেবে চিহ্নিত করতে হবে৷ পোল্যান্ডের মতো রাষ্ট্রীয় শত্রম্নদের সন্তান ও আত্মীয় স্বজনদের চাকুরী ও ভোটাধিকারসহ সকল অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে হবে৷
তিনি আরো বলেন, আজ লজ্জা লাগে যে মুক্তিযোদ্ধাদের তালিকা বারবার করা হচ্ছে৷ অথচ যারা আমাদের মা বোনদের ধর্ষণ ও ইজ্জতহানি করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়েছে ও লুটতরাজ করেছে, এদেশের সাধারণ মানুষসহ বুদ্ধিজীবীদের হত্যা করেছে, এদেশ ও দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করেন তাদের তালিকা এখনো তৈরী হয়নি৷ আমি প্রধান মন্ত্রীর কাছে অনুরোধ করবো- মুক্তিযুদ্ধ বিরোধীদের তালিকা তৈরী ও জনসম্মুখে প্রকাশের জন্য৷ তাদের সন্তান ও আত্মীয় স্বজনরা কে কোথায় কি করছে সে সব তথ্য ও ইতিহাস সংগ্রহ করার জন্য৷
তিনি ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য কালে এসব কথা বলেন৷ গাজীপুরের পুলিশ প্রশাসনের উদ্যোগে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়৷ গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এডভোকেট রহমত আলী এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, সাবেক ডিআইজি তোফাজ্জল হোসেন, সাবেক পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোশেনের (জিসিসি) ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাজী আলিম উদ্দিন বুদ্দিন, এডভোকেট হারিছ উদ্দিন বিশিষ্ট লেখক সেলিম ওমরাও খাঁন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, পুলিশ লাইন্সের আরআই মুক্তিযোদ্ধা শাহজাহান আলী মিয়া, এসআই দেলোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে এক’শ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়৷ সংবর্ধনা অনুষ্ঠান শেষে আতশ বাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)