শনিবার ● ২ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগ : নাশকতার মামলায় পৌর বিএনপি’র সভাপতি গ্রেফতার
সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগ : নাশকতার মামলায় পৌর বিএনপি’র সভাপতি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৩মি.) ট্রেনে অগ্নিসংযোগ, নাশকতাসহ একাধিক মামলায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি কেএম তরিকুল ইসলাম আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে শাহজাদপুর পৌরসভা ভবনে এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১০ সালে সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম আরিফ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর পৌনে ২টায় পৌরভবনের পাশে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এদিকে নির্বাচনের আগে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও পৌর বিএনপির সভাপতি তরিকুল ইসলাম আরিফকে গ্রেফতারের তীব্র নিন্দা তাঁর নিঃশর্ত মুক্তির দাবী করেছেন সাবেক সাংসদ কামরুদ্দিন এহিয়া খান মজলিস সারোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন