শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ জুন ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে আত্রাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান
প্রথম পাতা » নওগাঁ » ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে আত্রাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান
সোমবার ● ৪ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে আত্রাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান

---আত্রাই প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৭মি.) “ঈদে চাই নতুন পোশাক” ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এদিকে নওগাঁর আত্রাইয়ে ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রমজান মাস শুরুর সাথে সাথে নতুনরুপে সাজতে শুরু করেছে নওগাঁর আত্রাই উপজেলার ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
ঈদকে সামনে রেখে এখন বড় বড় শোরুম সাজাতেও ব্যস্ত সময় কাটাচ্ছে ব্যবসায়ীরা। ফলে দিন দিন বদলে যেতে শুরু করেছে বিভিন্ন মার্কেটের সৌন্দর্য। বাহারী পোশাক থেকে শুরু করে সব ধারনের ব্যবসা প্রতিষ্ঠান লেগেছে যেন নতুনের ছোয়া। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন বাজার যেমন আত্রাই নতুন বাজার, কলেজে রোড বাজার ও আত্রাই উপজেলা পরিষদ বাজারসহ গ্রামের বাজারগুলোতে ভীর জমতে শুরু করেছে। বিশেষ করে কাটা কাপড়ের (টু-পিস, থ্রি-পিস) দোকানে দোকানে ভিড় শুরু হয়েছে রোজা শুরুর পর থেকেই। এরই মধ্যে চরম ব্যস্ত হয়ে পড়েছেন দর্জি কারিগররা । এছাড়াও জুতা সেন্ডেলের দোকানেও ভীর লক্ষ্যে করা যাচ্ছে। মেয়েরা কসমেটিক দোকানে তাদের পছন্দের প্রসাধনী কেনাকাটা করছে।
আত্রাই কলেজ রোড বাজারের হিমেল গামের্ন্টের স্বত্বাধীকারী মোছাদ্দেক হোসনে পলাশ ও আত্রাই নতুন বাজারের বাবু-মুনি বস্ত্রালয়ের মালিক শাহাবুল ইসলাম বাবু বলেন, রমজানের প্রথম দিকে বৃষ্টিপাতের কারণে বেচাকেনা একটু কম ছিল্ । বর্তমানে বেচাকেনা খুবই ভালো এবং গত বছরের তুলনায় পোশাকের দাম একটু বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা হিমশিম হয়ে পড়ছে।
আত্রাই উপজেলা পরিষদ বাজারের সিটি বস্ত্রালয়ের মালিক আবুল কালাম আজাদ বলেন, রমজানের প্রথম দিকে ক্রেতাদের ভীর কম লক্ষ্যে করা গেলেও আস্তে আস্তে তা বৃদ্ধি পাচ্ছে । আশা করা যাচ্ছে দিন দিন ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে। তবে এবার ছোট শিশুদের পোশাকের চাহিদা বেশি।
ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা শারমিন আক্তার বলেন, এবারের ঈদের বাজারে জামা-কাপড়ে দাম একটু বেশী হলেও শেষ পযন্ত কিনতে পেরেছি।

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় চলতি ঈদের মৌসুমে ভালো ব্যবসা বাণিজ্যের আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীদের আশা আইন-শৃঙ্খলা পরিস্থতি সবকিছু স্বাভাবিক থাকলে এবার ঈদে ব্যবসা-বাণিজ্য ভালো হবে। এ দিকে রোজার শুরু থেকেই চাঙ্গা হয়ে উঠেছে আত্রাইয়ের ব্যবসানির্ভর সকল প্রতিষ্ঠান। সেই সাথে চাঙ্গা । ব্লক বুটিক থেকে শুরু করে শোরুম সবখানে লেগেছে ঈদের আমেজ। ভ্রাম্যমান ব্যবসায়ীরা ও বসে নেই। পণ্য নিয়ে পাড়া মহল্লা চষে বেড়াতে শুররু করেছেন। বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, ১০ রমজানের পর থেকেই তাদের ব্যবসা বেশ জমে উঠেছে। বর্তমানে অতন্ত ব্যস্ত সময় পার করছেন তারা।
এবারের ঈদে মেয়েদের জন্য আকর্ষণীয় পোশাকের মধ্যে রয়েছে হরেক রকম নাম বাহুবলি টু, রাখিবন্ধন, পটল কুমার, বাজরাঙ্গি ভাইজা, ফ্লোর টার্চ, লাসা, লং স্কাট, শর্ট স্কাটসহ বিভিন্ন নামের থ্রি-পিস ও ফোর পিস পোশাক। তবে দেশী অনেক পোশাক ক্রেতাদের আকৃষ্ট করেছে। আকৃষ্ট করেছে দেশীয় পণ্য টাঙ্গাইল শাড়ি, জামদানী, খদ্দর, মনীপুরী, বালুচুরী ও জর্জেট শাড়ি ইত্যাদি।
গত বছরের তুলনায় এবারে পোশাকের দাম একটু বেশি হওয়ায় বিপাকে পড়েছেন নিম্নবিত্তরা। এর কারণেই এদের শেষ আশ্রয় ফুটপাতের দোকানগুলো। তবে যাই হোক ঈদের দিনে নতুন জামা কাপড় পরে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে এই প্রত্যাশা সবার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)