শিরোনাম:
●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ
বুধবার ● ১৩ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ ভোর ৫.১৭মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় ২ মাসের বেতন, ওভার টাইম ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্যারাডাইস ইলেক্ট্রনিক্স কারখানার শ্রমিকরা।

গতকাল ১২ জুন মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ করে এই বিক্ষোভ চালায় তারা। পরে শিল্প পুলিশ, মাওনা হাইওয়ে পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদলে আজকের মধ্যে বেতন, ওভার টাইম ও ঈদ বোনাস দেয়ার আশ্বাস দিলে পৌনে এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের জন্য বারবার আশ্বাস দেয়ার পরও বেতন-বোনাস পরিশোধ না করায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন ও অন্যান্য ভাতাদি পরিশোধের আশ্বাস দেয়া হলে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

কারখানার জেনারেল ম্যানেজার মশিউর রহমান জানান, ডাচ-বাংলা ব্যাংকের উত্তরা শাখায় কারখানাটির প্রায় দুইশত কর্মকর্তা ও শ্রমিকের বেতন পরিশোধের জন্য টাকা জমা দেয়া হয়েছে। ব্যাংকের কাজের জটিলতার কারনে তাদের হিসাব নম্বরে (ব্যাংক একাউন্টে) বেতন পেতে দেরি হচ্ছে। কিন্তু শ্রমিকেরা তা না বুঝেই উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করেছে।

এর আগে সকালে শ্রীপুর পৌর এলাকার ওয়েস্টেরিয়া টেক্সটাইল নামের একটি কারখানার শ্রমিকেরা বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বিক্ষোভ করে। প্রায় আধ ঘণ্টা মহাসড়ক বন্ধের পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল ও লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)