বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » হরিণাকুন্ডু গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার
হরিণাকুন্ডু গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৩৯মি.) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দু’বন্ধু হচ্ছেন, বাহাদুরপুর গ্রামের জুল বক্সের ছেলে রিপন (২২) ও একই গ্রামের বিশারত মন্ডলের ছেলে আওয়াল (২০)। আজ বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাঠ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, বৃহস্পতিবার সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে মাঠে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক ভাবে কীটনাশকের ২টি বোতল ও সুইসাইড নোট পাওয়া গেছে। লাশ দুইটির মুখ থেকে সাদা গেজলা বের হচ্ছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে। মৃত রিপন জোড়াদাহ কলেজ থেকে দু;বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। পরীক্ষায় বহিস্কার হয়। এরপর রিপন আর পড়াশুনা করেনি। আওয়াল দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে। সে এখন কৃষি কাজ করে। দুই বন্ধু এক সাথে ঘুরে বেড়াতো। ওই পুলিশ অফিসার আরো জানান, মৃতদেহের পাশে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। তাতে লেখা আছে, ‘আমরা বাবা মাকে অনেক জালিয়েছি আরা জালাবো না, বিদায় পৃথিবী, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ