শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী অধিকাংশ সড়কই বেহাল দশা
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী অধিকাংশ সড়কই বেহাল দশা
বৃহস্পতিবার ● ৫ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী অধিকাংশ সড়কই বেহাল দশা

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.১৫মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা। যথা সময়ে সংস্কারকাজ না হওয়ায় সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কগুলোর এমন করুণ অবস্থা থাকলেও তা না-দেখার ভান করে রয়েছেন সংশ্লিষ্ট সবাই এমন অভিযোগ উপজেলাবাসীর। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২টি আঞ্চলিক সড়কের বেহাল দশা। সড়কগুলো আঞ্চলিক পর্যায়ে হলেও উপজেলা সদরের সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থার একটি মাধ্যম হচ্ছে এই সড়কগুলো। কিন্তু সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে রয়েছে। এসব ভাঙাছুরা সড়ক দিয়ে সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা চলাচল করলেও যেন তাদের চোখের আড়ালে রয়েছে। ওই ভাঙছুরা ১২টি সড়কের অধিকাংশ সড়ক দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে যাত্রীবাহী গাড়ি চলাচল করতে হয়। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রীরা নিরুপায় হয়ে জীবনের ঝুকি নিয়ে হলেও যাতায়াত করতে হচ্ছেন। জরুরী রোগী নিয়ে যাত্রাকালে অথবা জনসাধরণের চলাচলে অনেকটা ব্যাঘাত ঘটছে। প্রতিদিন চাকুরিজীবিসহ জরুরী কাজে বের হওয়া লোকজন সময় মতো গন্তব্যে পৌছাতে অধিক সময় হাতে নিয়ে বের হতে হয়।

আঞ্চলিক সড়কগুলোতে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। আর সামান্য বৃষ্টি হলেই মনে হয় সড়কগুলোতে যেনো মিনি পুকুরে ভরপুর। কোথাও কোথাও আবার সড়কে থাকা এসব গর্তগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় একটু দূর থেকে দেখলে মনে হয় যেনো সাগরে জাহাজ চলার পরিবর্তে বাস-ট্রাক চলাচল করছে। এতে করে চরম সড়ক দূর্ভোগের শিকার হচ্ছেন উপজেলাবাসী।

সড়কগুলোতে চলাচলে জীবনের ঝুঁকি থাকলেও নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য সড়কগুলো দিয়ে মানুষকে বাধ্য হয়েই করতে হচ্ছে চলাচল। দূর্ভোগের সীমা না থাকলেও এসব সড়কগুলোতে জীবনের তাগিদে ঝুঁকি নিয়ে বিভিন্ন রকমের যানবাহন চালাচ্ছেন চালকরা। যে কারণে প্রতিনিয়তই এসব সড়কগুলোতে ঘটছে ছোট-বড় একাধিক দূর্ঘটনা। আর বর্ষা মৌসুমে মানুষের দূর্ভোগ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সড়ক দূর্ঘটনার পরিমানও বৃদ্ধি পায়।

উপজেলার বিভিন্ন সড়কগুলোর এমন করুণ দশায় সব চেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছেন উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থী ও রোগীদেরকে। যানবাহন দিয়ে চলাচলের ক্ষেত্রে বেশি দূর্ভোগ পোহাতে হয় বলে উপজেলার অনেক এলাকায় বৃদ্ধ-বৃদ্ধারা নিজেদের ফেলে আসা যৌবনকালের মতো পায়ে হেঁটেই পৌঁছান নিজের গন্তব্য স্থানে। আবার বৃষ্টির পরিমাণ বেশি হলে ছোট ছোট অনেক যানবাহনের চালকরা আর্থিক ক্ষতি হওয়ার ভয়ে নিজের গাড়িটি চালানোই মাঝে মধ্যে বন্ধ রাখেন।

সরেজমিনে উপজেলা ঘুরে দেখা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আওতাধীন রামপাশা-বৈরাগী বাজার-সিঙ্গেরকাছ বাজার-টুকেরবাজার-রসুলগঞ্জ সড়ক, লামাকাজী বাজার-পরগনা বাজার-রাজাপুর-আকিলপুর সড়ক, বিশ্বনাথ নতুন বাজার-মুফতিরগাঁও স্কুল সড়ক, উত্তর মিরেরচর-ইলামেরগাঁও-পুরানগাঁও-হাসনাজি সড়ক, বিশ্বনাথ-হাবড়া বাজার-মাছুখালী বাজার-ছালিয়া সড়ক, হোসেনপুর-মুফঁতির বাজার-বাওয়ানপুর সড়ক, গোয়াহরী-সোনালী বাংলা বাজার-ইসবপুর-মুন্সিরগাঁও-ভূরকি বাজার সড়ক, বিশ্বনাথ-শ্রীধরপুর সড়ক, টুকেরকান্দি-টেংরা-লালাবাজার সড়ক, পনাউল্লাহ বাজার-মুন্সীর বাজার সড়ক, লালাবাজার-বেতসান্দি-মুন্সীর বাজার সড়ক, পঞ্চগ্রাম শাহী ঈদগাহ-ছোট খুরমা সড়ক, লালটেক তাহির আলী উচ্চ বিদ্যালয়-লিডিং ইউনির্ভাসিটি সড়ক, পীরেরবাজার-দশঘর-মাছুখালী বাজার সড়ক, রামপাশা-রাজাগঞ্জ বাজার-তেলিকোনা-খাজাঞ্চী স্টেশন সড়ক, দশঘর-সাড়ইল-একানারাইল সড়ক, রশিদপুর-সিরাজপুর সড়ক, বিশ্বনাথ-চান্দশিরকাপন সড়ক, পীরেরবাজার-বাউসী-মান্দারুকা-ধরারাই সড়ক, রশিদপুর-হিমিদপুর-ধর্মদা সড়ক, নাজির বাজার-পূর্ব শ্বাসসাম সড়ক, বিশ্বনাথ-পুরকায়স্থ বাজার-কুরুয়া বাজার সড়ক, রামপাশা ইউপি অফিস-শ্রীপুর-আশুগঞ্জ সড়ক, সিঙ্গেরকাছ বাজার-পশ্চিমগাঁও সড়ক, কালীগঞ্জ বাজার-মৌজপুর সড়ক, বৈরাগী বাজার-নওধার সড়ক, কালীগঞ্জ বাজার-বরইগাঁও-সদলপুর-তাজপুর সড়ক, নয়া বাজার-আতাপুর-কালীগঞ্জ বাজার সড়ক, রামধানা-কামালপুর সড়ক, হাবড়া বাজার-দশপাইকা বাজার সড়ক, রামাধানা-শেখেরগাঁও সড়ক, কালীগঞ্জ বাজার-কাদিপুর সড়কে ছোট-বড় অসংখ্য গর্তে ভরপুর হয়ে জনসাধারণের চলাচলে দূর্ভোগের কারণ হয়েছে।

ওই সড়কগুলোর মধ্যে উপজেলা ৩টি ইউনিয়নের (বিশ্বনাথ সদর-রামপাশা-দৌলতপুর) সংযোগস্থাপনকারী ‘উত্তর মিরেরচর-ইলামেরগাঁও-পুরানগাঁও-হাসনাজি সড়ক’টি পাকাকরণের প্রায় ১৭ বছরে কোন সংস্কার হয়নি। হোসেনপুর-মুফঁতির বাজার-বাওয়ানপুর সড়কটি দীর্ঘ একযুগ ধরে গর্ত সৃষ্টি হতে হতে এখন বিলীন হওয়ার পথে। গর্তের কারণে বিশ্বনাথ-হাবড়া বাজার-মাছুখালী বাজার-ছালিয়া সড়কটিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার পর্যায়ে রয়েছে। বিশ্বনাথ নতুন বাজার-মুফতিরগাঁও স্কুল সড়কে সামান্য বৃষ্টি হলে তাতে যেনো সাঁতার কাটতে হয় এলাকাবাসীকে।

বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বৃষ্টির দিনে সড়কে সংস্কার কাজ করা সম্ভব নয়। তবে আমাদের তালিকা অনুযায়ীই অধিক ক্ষতিগ্রস্থ সড়কগুলোকে অগ্রাধিকার দিয়ে সড়ক সংস্কার কাজ পরিচালনা করা হয়।





সকল বিভাগ এর আরও খবর

রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)