শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিলো সাদা সিংহ শাবক
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিলো সাদা সিংহ শাবক
শুক্রবার ● ৬ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিলো সাদা সিংহ শাবক

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১.২১মি.) গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকা থেকে কয়েক দফায় সাতটি সাদা সিংহ আনা হয়েছিল। এর মধ্যে রোগে ভুগে তিনটি সিংহ মারা গেছে। বর্তমানে এ পার্কে চারটি সাদা সিংহ রয়েছে। দুইটি মাদি ও দুইটি পুরুষ। গত ২৪ মে বৃহস্পতিবার তাদের পরিবারে আরও এক নতুন সদস্য জন্ম নিয়েছে।

সিংহের নিরাপত্তা ও বিভিন্ন রকমের জটিলতার কারণে ৫ জুলাই বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে বিষয়ে জানান সাফারি পার্ক কর্তৃপক্ষ। এ নিয়ে পার্কে সাদা সিংহের সংখ্যা হলো পাঁচটি।

সাফারি পার্কের বন্যপ্রাণি সুপারভাইজার মোঃ সারোয়ার হোসেন খান বলেন, সাদা সিংহ কিন্তু আলাদা কোনো প্রজাতির সিংহ নয়। এদের দেহে চিনচিলা নামে এক ধরণের জিন থাকে। এ জিনের উপস্থিতির কারণে এদের বর্ণ হয় সাদা। এদের শরীরের রং সাদা হলেও চোখের রং সোনালী, নীলচে-ধূসর এমনকি নীলও হতে পারে।

তিনি আরও বলেন, ২০১৩-১৬ সালের মধ্যে আফ্রিকা থেকে ৭টি সাদা সিংহ আনা হলেও রোগে ভুগে তিনটি মারা যায়। পরে এ দুই দম্পতির ঘরে ২০১৬ সালে দুইটি বাচ্চার জন্ম হয়। কিন্তু এক বছরের মধ্যে ওই দুইটি বাচ্চাও মারা যায়। এর প্রায় দুই বছর পর চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহের কোনো এক সময় এ পার্কে আবার জন্ম নিল একটি শ্বেত সিংহ শাবক। জন্মের সময় বাচ্চাদের সাধারণত চোখ ফুটে না। এদের চোখ ফুটতে ৩-১১ দিন সময় লাগে। জন্মের সময় এদের ওজন ১-৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। এ সময় বাঘিনী বাচ্চাকে নিয়ে জঙ্গলের আড়ালে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখে। শাবকরা ১০-১৫ দিনে হাঁটতে শেখে। ৪-৫ মাস বয়স থেকে মায়ের দুধের পাশপাশি অন্য খাবার খাওয়ানো শেখানো হয়। এদের প্রধান খাদ্য গো মাংস। তবে প্রতি শুক্রবার জীবিত খরগোস দেয়া হয়।

প্রায় মাস পর মা সিংহটি বাচ্চাটি নিয়ে প্রকাশ্যে নিয়ে এলে তা পার্ক কর্তৃপক্ষের নজরে আসে। শাবকটি মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব জানান, এ শাবকগুলো দেড় থেকে দুই বছরের বাচ্চাগুলো প্রজননক্ষম হয়। এদের আয়ুষ্কাল পুরুষ ১০-১২ বছর এবং মাদি ১২-১৩ বছর। পূর্ণ বয়স্ক মাদি সিংহের দৈর্ঘ ৪ ফুট, ওজন ১৫০-২০০ কেজি এবং পুরুষদের দৈর্ঘ ৬ ফুট ও ওজন ২০০-৩০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এ পার্কে সাদা সিংহ ছাড়াও ১৬টি ব্রাউন সিংহ রয়েছে। প্রতিদিন পর্যটকরা সাফারি পার্কে থাকা এসব প্রাণি দেখতে ভিড় জমিয়ে থাকে। দিন দিন এখানে প্রাণিরা শাবক জন্ম দিচ্ছে, পর্যটকদের আকর্ষণ বাড়ছে। আয় বাড়ছে পার্কের।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)