শিরোনাম:
●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
রাঙামাটি, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » স্ত্রী হত্যা মামলায় পলাতক ঘাতক স্বামী গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » স্ত্রী হত্যা মামলায় পলাতক ঘাতক স্বামী গ্রেফতার
শুক্রবার ● ৬ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রী হত্যা মামলায় পলাতক ঘাতক স্বামী গ্রেফতার

---ময়মনসিংহ অফিস :: (২৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মি.) ময়মনসিংহের মুক্তাগাছায় শশুর বাড়ি বেড়াতে এসে শ্বাসরোধে স্ত্রী আকলিমা খাতুন (২০)কে হত্যার ঘটনায় মামলায় পলাতক ঘাতক স্বামী আনোয়ার হোসেন (২২) কে গ্রেফতারের পর ময়মনসিংহের আদালতে জবানবন্দি’র জন্য প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৫ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে ১৬৪ ধারার স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদানের জন্য ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।তার আগে বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেলে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আল আমীন।

থানায় মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছার পয়ারকান্দি পাড়াটঙ্গি এলাকার জালাল উদ্দিনের মেয়ে আকলিমা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় ঝিনাইদহের কোটচাঁদপুরের কাগমারি এলাকার চান্দুমিয়ার ছেলে আনোয়ারও ঢাকায় চাকুরী করতো। সেইসূত্রে প্রথমে পরিচয় পরে দেড় বছর আগে সেখানেই তাদের বিয়ে হয়। সম্প্রতি ঈদের ছুটিতে তারা মুক্তাগাছায় বেড়াতে আসে। কিন্তু শনিবার (২৩ জুন) দিনগত রাত ১টার দিকে মুক্তাগাছা উপজেলার পয়ারকান্দি পাড়াটঙ্গি এলাকায় শশুর জালাল উদ্দিনের বাড়িতে গৃহবধূ আকলিমাকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী আনোয়ার পালিয়ে যায়। পরে তাকে বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেলে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার (৫ জুলাই) দুপুরে ১৬৪ ধারার স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদানের জন্য গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয় ।

মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার ওয়াজেদ আলী জানান, ঈদের ছুটিতে তারা বেড়াতে মুক্তাগাছায় এসেছিল। সে সময় আকলিমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার পরদিন (২৪ জুন) পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)