শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » আরিফ ও কামরানের স্ত্রীরা এতো সম্পদের মালিক হলেন কোন জাদুমন্ত্রে?
প্রথম পাতা » প্রধান সংবাদ » আরিফ ও কামরানের স্ত্রীরা এতো সম্পদের মালিক হলেন কোন জাদুমন্ত্রে?
সোমবার ● ৯ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আরিফ ও কামরানের স্ত্রীরা এতো সম্পদের মালিক হলেন কোন জাদুমন্ত্রে?

---সিলেট প্রতিনিধি :: (২৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) সিসিক নির্বাচন নিয়ে বিএনপিতে চলছে রীতিমতো তোলপাড়। দল মনোনীত মেয়র প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক, তিনি আবার দলে প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগও তুলেছেন। সেসব অভিযোগ প্রত্যাখ্যান করে দল মনোনীত প্রার্থী ইঙ্গিত দিচ্ছেন, বিদ্রোহী প্রার্থী ‘ফাঁদে পড়েছেন’।

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীকে। এতে নাখোশ হয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

এবার তিনিই প্রার্থী হতে চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন না দেয়ায় বিদ্রোহ করেন তিনি, নাগরিক কমিটির ব্যানারে হয়েছেন মেয়র প্রার্থী। শুধু প্রার্থী হয়েই বসে থাকেননি বদরুজ্জামান সেলিম। খোদ দলের মেয়র প্রার্থী আরিফের বিরুদ্ধে অভিযোগও তুলেছেন তিনি। হলফনামায় আরিফের তথ্য গোপন, তার স্ত্রীর সম্পদ, আরিফ দলের জন্য ক্ষতিকারক-এরকম নানা অভিযোগ তুলেছেন সেলিম।

বদরুজ্জামান সেলিম বলেছেন, ‘আরিফ সরকারি কলেজে পড়াশোনা করেছেন। কিন্তু তিনি হলফনামায় নিজেকে স্বশিক্ষিত দাবি করেছেন।’ এই অভিযোগে আরিফের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন সেলিম।

সেলিম আরও বলেছেন, ‘আরিফ ও কামরানের স্ত্রীরা এতো সম্পদের মালিক বনে গেলেন কোন জাদুমন্ত্রে? আরিফ ও কামরান নিজেদের ও স্ত্রীদের যে সম্পদের হিসাব হলফনামায় দিয়েছেন, তার মাধ্যমে নগরবাসীকে পরিহাস করেছেন। মেয়র পদ কি টাকা কামানোর মেশিন? নির্বাচনে ভোট দেয়ার সময় নগরবাসীর এ বিষয়টি চিন্তা করা উচিত।’

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরুতে ‘জাগদল’ প্রতিষ্ঠা করেছিলেন। সেই জাগদলের সদস্য হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে হাতেখড়ি বদরুজ্জামান সেলিমের।
সেলিম বলছেন, ‘নয় মাস আগে মহানগর বিএনপির সভাপতি, ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সম্মতিতে একটি স্মারকলিপি দলীয় চেয়ারপার্সন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, স্থায়ী কমিটির সকল সদস্য ও মহাসচিবকে প্রদান করা হয়। যাতে দলের জন্য ক্ষতিকারক আরিফুল হক চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেয়ার পক্ষে যুক্তিসংগত বক্তব্য ছিল।’

বদরুজ্জামান সেলিমের এমন বক্তব্যের বিষয়ে সিসিকের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ইঙ্গিত দিয়েছেন, সেলিম ‘ফাঁদে পড়েছেন’ এবং ‘অন্য কারো পারপাস (উদ্দেশ্য) বাস্তবায়ন করছেন’।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘ব্যক্তিগতভাবে কে কি বললো…কতোদিনই কতো সংবাদ সম্মেলন হচ্ছে, কারো ব্যক্তিগত ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। একজন মানুষ সংবাদ সম্মেলন করেছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। তার ব্যক্তিগত বক্তব্য নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমরা একটা সংগঠনের আদর্শে বিশ্বাস করি। দায়িত্বশীল পদে থেকে কারো ট্র্যাপে পড়ে, ফাঁদে পড়ে নিজের অস্তিত্বকে বিলীন করা উচিত নয়।’

আরিফ বলেন, ‘দল এখন ক্রাইসিস মুহুর্তে। আমি যদি দলের সদস্য হয়ে থাকি, তবে আমার উচিত হবে দলের প্রতি অবিচল আস্থা রেখে কাজ করা। আমার মনে হয়, দেরিতে হলেও বুঝতে পারবেন (সেলিম)।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফ আরও বলেন, ‘অন্য কারো পারপাস (উদ্দেশ্য) সার্ভ (বাস্তবায়ন) করার জন্য অনেক নাটক হতে পারে, অনেক কিছুই হতে পারে। আমি মনে করি, এই পবিত্র মাটির ভোটার হলেন আসল জনগণ। তাদের কাছে সব পরিষ্কার। তারা যাকে ভালো মনে করেন, তাকেই বেছে নেবেন।’

আরিফ সরকারি কলেজে পড়েছেন, কিন্তু তিনি হলফনামায় ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন, এমন অভিযোগ বদরুজ্জামান সেলিমের।
কিন্তু আরিফ বলছেন, ‘আমার সার্টিফিকেট থাকলে তো দিতাম।’





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)