শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্বাচনে অংশগ্রহণ ছাড়া একটি রাজনৈতিক দলের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না : মোহাম্মদ নাসিম
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্বাচনে অংশগ্রহণ ছাড়া একটি রাজনৈতিক দলের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না : মোহাম্মদ নাসিম
রবিবার ● ১৫ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনে অংশগ্রহণ ছাড়া একটি রাজনৈতিক দলের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না : মোহাম্মদ নাসিম

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) নির্বাচনে অংশগ্রহণ ছাড়া একটি রাজনৈতিক দলের অস্তিত্ব টিকিয়ে রাখা যায়না মন্তব্য করে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- রাজনৈতিক কর্মসূচির নামে যারা জ্বালাও পোড়াও করে তাদেরকে জনগণ ভোট দেবে না। তবে বিএনপি নির্বাচনের জন্য যদি দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেবার কথা বলে থাকে তা হলে তা হবে বিএনপির জন্য মঙ্গলজনক।
১৫ জুলাই রবিবার দুপুরে সিরাজগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বক্তব্য “দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য মানসিক ও শারিরীকভাবে প্রস্তুতি নেবার আহবান” বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি একথা বলেছেন। তিনি এও বলেছেন- নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার কোন বিকল্প নেই।
অপর এক প্রশ্নের জবাবে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের কথা উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন- উন্নয়নের স্বার্থেই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে সেখানকার মানুষ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেবে। কারণ এর আগে যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন তারা জনগণের কোন উন্নয়ন করতে পারেননি।
তিন সিটি করপোরেশনের নির্বাচনে অতীতের মতোই ১৪ দলের ভুমিকা থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের জন্য কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
শহরের মুজিব সড়কে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী ম,ম আমজাদ হোসেন মিলন এমপি, পরিবার পরিকল্পনা বিভাগের রাজশাগী বিভাগীয় পরিচালক শপিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন কাজী শামীম হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব ডাঃ মনোয়ারুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ পরিচালক মো. তারিকুল ইসলাম।
পরে স্বাস্থ্যমন্ত্রী শহীদ এম মনসুর আলী সরকারি মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীতের সাথে সমবিনিময় সভায় অংশ নেন এতে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রমেশ কান্ত রায়।
পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময় সভায় তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সমস্যা ও দাবীর কথা মনোযোগ সহকারে শুনে জবাবে বলেছেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু কন্যা এক নাগাড়ে ক্ষমতায় থাকার কারণে দেশের উন্নয়ন লক্ষ্য ও সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে। কিন্তু কাঙ্খিত এ উন্নযন ধরে রাখতে হলে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করতে হবে। জয় বাঙলা বলে কেউ কাজে ফাকি দিলে তা বরদাস্ত করা হবে না। কাজে কোন গাপিলতি সহ্য করা হবে না।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)