শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » আদিবাসী সাঁওতাল-বাঙালিদের সাথে বিভিন্ন সংগঠনের গোবিন্দগঞ্জে মতবিনিময়
প্রথম পাতা » গাইবান্ধা » আদিবাসী সাঁওতাল-বাঙালিদের সাথে বিভিন্ন সংগঠনের গোবিন্দগঞ্জে মতবিনিময়
রবিবার ● ১৫ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদিবাসী সাঁওতাল-বাঙালিদের সাথে বিভিন্ন সংগঠনের গোবিন্দগঞ্জে মতবিনিময়

---গাইবান্ধা প্রতিনিধি :: (৩১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০১মি.) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গীর্জার সামনে আদিবাসী সাঁওতাল ও বাঙালিদের সাথে গতকাল রোববার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, গণেশ মুর্মু, সুফল হ্রেমব্রম, থমাস হেমব্রম, বার্নাবাস টুডু, রেজাউল করিম, স্বপন শেখ, প্রিসিলা মুর্মু, অলিভিয়া মার্ডি, রাফায়েল হাসদা প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাহেবগঞ্জ বাগদাফার্মের নিরীহ আদিবাসী-বাঙালিদের উপর সংঘটিত হামলার ঘটনার প্রায় দু’বছর হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত আদিবাসী সাঁওতাল-বাঙালিরা হত্যা, নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ শিকার হয়ে এখন মানববেতর জীবন যাপন করছে। কর্মসংস্থানের অভাবে তারা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। স্কুল ঘর পুড়িয়ে দেয়ার কারণে তাদের সন্তানেরা ২ বছর ধরে ঠিকভাবে পড়াশুনা করতে পারছে না। স্থানীয় প্রশাসনকে এ বিষয় অবহিত করা হলেও কোন কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। ৩ আদিবাসী সাঁওতাল নিহত এবং অনেকেই আহত অবস্থায় পঙ্গুত্ব বরণ করলেও তার কোন বিচার বা ক্ষতি পূরণের দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়া হয়নি।

বক্তারা অবিলম্বে আদিবাসী সাঁওতালদের তাদের পৈত্রিক সম্পত্তি পুনর্বাসন এবং পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত আদিবাসী-বাঙালিদের খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহায়তার দাবী জানান তারা।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নবেম্বর সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামারের সম্পত্তি নিয়ে আদিবাসী-বাঙালীদের সাথে পুলিশ ও এলাকার সন্ত্রাসীদের এক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩ আদিবাসী নিহত হওয়ার দাবি করা হয়েছে। সেইসাথে আহত হয়েছে অনেকে। বাগদা ফার্মে স্থাপিত তাদের ঘরবাড়ি ভাংচুর এবং তাতে অগ্নিসংযোগ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)